মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের সামগ্রিক উন্নয়ন এবং সাধারণ মানুষের কল্যাণে দীর্ঘ সময় ধরে কাজ করে আসছেন মো. নাজিম লাভলু। আসন্ন বালুয়াকান্দি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে তিনি ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের মানুষের পাশে থেকে তাদের সমস্যা সমাধানে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন।
স্থানীয় পর্যায়ে নাজিম লাভলুর সম্পৃক্ততা ইতিবাচক সাড়া ফেলেছে। ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে রাস্তাঘাটের সংস্কার ও উন্নয়ন, মসজিদ, মাদ্রাসা এবং বিভিন্ন ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়নে তার উদ্যোগ ও সক্রিয় সহযোগিতা স্থানীয়দের দৃষ্টি আকর্ষণ করেছে। স্থানীয় বাসিন্দাদের মতে, একটি এলাকার সামগ্রিক উন্নয়নের জন্য যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন অপরিহার্য, আর এই বিষয়টি বিবেচনায় রেখেই নাজিম লাভলু কাজ করে যাচ্ছেন।
নাজিম লাভলু বলেন, বালুয়াকান্দি ইউনিয়ন আমার নিজের এলাকা। এখানকার মানুষের সুখে-দুঃখে পাশে থাকা এবং এলাকার সার্বিক উন্নয়নই আমার মূল লক্ষ্য। তিনি ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় ও সামাজিক অবকাঠামোর উন্নয়নে সমন্বিতভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন। জনগণের ভালোবাসা ও সহযোগিতার মাধ্যমে বালুয়াকান্দিকে একটি সুন্দর, আধুনিক ও জনবান্ধব ইউনিয়ন হিসেবে গড়ে তোলার স্বপ্ন দেখছেন তিনি।
তিনি আরও উল্লেখ করেন যে, উন্নয়ন কেবল অবকাঠামোর মধ্যে সীমাবদ্ধ নয়। চেয়ারম্যান নির্বাচিত হলে দল-মত নির্বিশেষে ইউনিয়নের সব শ্রেণি-পেশার মানুষের নিরাপত্তা, শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক সম্প্রীতি ও নাগরিক সুবিধা নিশ্চিত করার জন্য তিনি কাজ করবেন বলে আশ্বস্ত করেছেন।
রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সাবেক অফিসার ইনচার্জ (ওসি) মো. রাকিবুল হাসানকে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার করা হয়েছে।…
গত জুনে ওপেনএআইয়ের একটি এআই এজেন্ট অস্ট্রেলিয়ার সরকারি একটি স্বাস্থ্য ডেটা পোর্টালে অননুমোদিতভাবে প্রবেশ করে…
গত ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আটজনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশের বিভিন্ন…
এশিয়ান গেমসে পুরুষদের ১০০ মিটার স্প্রিন্টের সেমিফাইনালে জায়গা করে নিয়েছেন বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর রহমান।…
বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ক্রিকেটার রবিন দাসের বিরুদ্ধে ধর্ষণের দুটি অভিযোগ আনা হয়েছে। আগামী ৯ অক্টোবর…
দেশের চারটি ডিজিটাল ব্যাংক স্থাপনের প্রাথমিক অনুমতি দিয়েছে বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদ। এর মধ্যে রয়েছে…
This website uses cookies.