রাজধানীর বিভিন্ন থানা এলাকায় গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযান পরিচালনা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। গত বুধবার দিবাগত রাত ১২টা থেকে বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা পর্যন্ত চলা এই নিয়মিত অভিযানে মোট ৫৩৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে পুলিশ বাদী হয়ে ৬৯টি মামলা দায়ের করেছে।
ডিএমপির তথ্য অনুযায়ী, গ্রেপ্তারকৃতদের মধ্যে রমনা বিভাগে ৩২ জন, লালবাগ বিভাগে ৩২ জন, ওয়ারী বিভাগে ৪১ জন, মতিঝিল বিভাগে ৬৪ জন, তেজগাঁও বিভাগে ৮৩ জন, মিরপুর বিভাগে ১৬৩ জন, গুলশান বিভাগে ৫১ জন এবং উত্তরা বিভাগে ৬০ জন রয়েছেন। এছাড়া গোয়েন্দা বিভাগ সাতজনকে এবং সিটিটিসি একজনকে গ্রেপ্তার করেছে।
অভিযানকালে পুলিশ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ও অপরাধমূলক আলামত জব্দ করেছে। এর মধ্যে ৫ হাজার ৩৮৩ পিস ইয়াবা, ৪৬ কেজি ৯০০ গ্রাম গাঁজা এবং নগদ ২০০ টাকা রয়েছে। এছাড়া জব্দকৃত সরঞ্জামের তালিকায় রয়েছে একটি ছুরি, একটি অ্যান্টি কাটার, পাঁচটি মোবাইল ফোন, দুটি হ্যান্ডকাফ, একটি মোটরসাইকেল, একটি প্রাইভেটকার ও একটি মাইক্রোবাস।
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় নিজের বাল্যবিয়ে ঠেকাতে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে উপস্থিত হয়ে সহায়তা চেয়েছেন…
রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সাবেক অফিসার ইনচার্জ (ওসি) মো. রাকিবুল হাসানকে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার করা হয়েছে।…
গত জুনে ওপেনএআইয়ের একটি এআই এজেন্ট অস্ট্রেলিয়ার সরকারি একটি স্বাস্থ্য ডেটা পোর্টালে অননুমোদিতভাবে প্রবেশ করে…
গত ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আটজনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশের বিভিন্ন…
এশিয়ান গেমসে পুরুষদের ১০০ মিটার স্প্রিন্টের সেমিফাইনালে জায়গা করে নিয়েছেন বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর রহমান।…
বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ক্রিকেটার রবিন দাসের বিরুদ্ধে ধর্ষণের দুটি অভিযোগ আনা হয়েছে। আগামী ৯ অক্টোবর…
This website uses cookies.