নেপালে প্রলয়ংকরী পাহাড়ি ঢল ও ভূমিধসে ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ কেন্দ্রের চার কিলোমিটার দীর্ঘ সুড়ঙ্গে আটকে পড়া দুই কর্মীকে দীর্ঘ ৯ দিন পর জীবিত উদ্ধার করেছেন উদ্ধারকর্মীরা। অত্যন্ত প্রতিকূল ও বিপজ্জনক পরিস্থিতিতে রাতভর চালানো অভিযানের মাধ্যমে তাদের উদ্ধার করা সম্ভব হয়েছে। উদ্ধারকারীরা জানিয়েছেন, সুড়ঙ্গের ভেতর থেকে আরও মানুষের কণ্ঠস্বর শোনা গেছে, যা অন্যদের জীবিত উদ্ধারের নতুন আশা জাগিয়েছে।
নুয়াকোট জেলার পুলিশ প্রধান বিপিন রেগমি জানান, নিখোঁজ ৪২ জন কর্মীর সন্ধানে সুড়ঙ্গে বোরিং বা ছিদ্র করার সময় উদ্ধারকারীরা মানুষের আওয়াজ শুনতে পান। এরপর মাটির একটি সরু গর্ত দিয়ে ওই দুই কর্মীকে টেনে বের করে আনা হয় এবং দ্রুত চিকিৎসার জন্য মেডিকেল টিমের কাছে হস্তান্তর করা হয়। পাহাড়ি ঢলে সৃষ্ট ঘন কাদা ও পাথরের স্তূপের নিচে চাপা পড়া এ ঘটনায় দেশটিতে মৃতের সংখ্যা ১ হাজার ২০০ ছাড়িয়েছে। নিখোঁজ কর্মীদের মধ্যে চীন, দক্ষিণ কোরিয়া ও ভারতের অনেক বিদেশি নাগরিক রয়েছেন, যাদের জীবিত পাওয়ার আশা প্রায় শেষ হয়ে এসেছিল।
ঘটনাস্থলে ভারতীয় সেনাবাহিনীর উদ্ধারকারী দলের নেতৃত্ব দিচ্ছেন কর্নেল পরীক্ষিত মেহরা। তিনি এই ঘটনাকে একটি অলৌকিক সাফল্য হিসেবে বর্ণনা করেছেন। তার মতে, সাধারণত সুড়ঙ্গ উদ্ধার অভিযানে প্রথম ৪৮ ঘণ্টা সবচেয়ে গুরুত্বপূর্ণ। ঘুটঘুটে অন্ধকারে ২৪ থেকে ২৫ ঘণ্টা কাটলে মানুষ দিকভ্রান্ত হয়ে পড়ে এবং ৪৮ ঘণ্টা পর বিভ্রম বা হ্যালুসিনেশন শুরু হয়। এমন পরিস্থিতিতে ৯ দিন পর তাদের জীবিত উদ্ধার করা অত্যন্ত বিরল। বর্তমানে সুড়ঙ্গের গভীর অংশে আটকে থাকা অন্যদের উদ্ধারে তৎপরতা আরও জোরদার করা হয়েছে।
বিমান পরিবহন খাত সম্প্রসারণের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের সঙ্গে ১১টি নতুন বিমান কেনার…
শহরের যান্ত্রিকতা ও দূষণ যখন মানুষের জীবনকে জটিল করে তুলছে, তখন গ্রামের নির্মল পরিবেশ, সামাজিক…
কক্সবাজারের উখিয়ায় সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন ১ লাখ ৪৯ হাজার ৮০০ পিস ইয়াবা উদ্ধার…
ব্রিটিশবিরোধী স্বাধীনতা সংগ্রামের অন্যতম বিপ্লবী ও প্রথম নারী শহীদ বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের ৯৪তম আত্মাহুতি দিবস…
নিউ ইয়র্কে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে বৈঠকে হরমুজ প্রণালীতে আটকে পড়া বাংলাদেশি জাহাজগুলো উদ্ধারে…
হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার বিষয়ে তেহরান তার শর্তগুলো মেনে নিতে যুক্তরাষ্ট্রকে পাঁচ দিনের সময়সীমা…
This website uses cookies.