Header Premium (728×90)

রংপুরে সাপুড়ের মন্ত্র পড়া নিয়ে বিরোধে বৃদ্ধ হত্যায় গ্রেফতার ৪

রংপুরের গঙ্গাচড়ায় সাপখেলা দেখার সময় সাপুড়ের মন্ত্র পড়া নিয়ে সৃষ্ট বিরোধের জেরে এক বৃদ্ধকে হত্যার ঘটনায় জড়িত চারজনকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। নিহত ওই বৃদ্ধের নাম এন্দাজ মিয়া (৭৪)।

র‌্যাব-১৩-এর সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী জানান, বুধবার দিবাগত রাতে মুন্সীগঞ্জে অভিযান চালিয়ে আসামিদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন মো. আশরাফুল ইসলাম (৪৫), মো. মাবু মিয়া (৩০), মো. লেবু মিয়া (৩০) ও মো. এরশাদ আলী (৪০)। তাদের সবার বাড়ি গঙ্গাচড়া উপজেলার লক্ষ্মীটারী ইউনিয়নের জয়রাম ওঝা গ্রামে এবং তারা নূর হোসেনের ছেলে।

ঘটনার বিবরণে জানা যায়, সাপখেলা চলাকালীন সাপুড়ের মন্ত্র পড়া নিয়ে বিরোধের সূত্রপাত হয়। একপর্যায়ে ভুক্তভোগীর বড় ছেলে আব্দুল মালেক সাপুড়েকে উদ্ধার করে ঘটনাস্থল থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করলে অভিযুক্তরা তাকে গালাগাল ও মারধর শুরু করেন। তার চিৎকারে বাবা এন্দাজ মিয়া এগিয়ে এলে তাকেও মারধর করা হয়, যার ফলে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।

ঘটনার পর গত ২৬ আগস্ট নিহতের ছেলে বাদী হয়ে গঙ্গাচড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর আসামিরা আত্মগোপনে চলে যান। পরে র‌্যাব-১৩, রংপুর এবং র‌্যাব-১১, সিপিসি-১, নারায়ণগঞ্জের যৌথ দল বুধবার রাতে মুন্সীগঞ্জের টংগিবাড়ী থানার বালিগাঁও বাজার এলাকায় অভিযান চালিয়ে প্রধান আসামি আশরাফুল ইসলাম ও মাবু মিয়াকে গ্রেফতার করে। পরবর্তীতে একই উপজেলার ইসলামপুর বাজার এলাকা থেকে লেবু মিয়া ও এরশাদ আলীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh

Recent Posts

ন্যাটো দেশে রাশিয়ার ‘সীমিত’ হামলার সতর্কতা ডেনমার্কের

আগামী কয়েক মাসের মধ্যে ন্যাটোর এক বা একাধিক সদস্যদেশে রাশিয়া ‘সীমিত’ হামলা চালাতে পারে বলে…

15 minutes ago

এশিয়ান গেমসে জিন্নাতের ব্রোঞ্জ, ঘুচল বাংলাদেশের ৪০ বছরের অপেক্ষা

নাগোয়া এশিয়ান গেমসে উশুর সান্দা ইভেন্টে ব্রোঞ্জ পদক জিতেছেন বাংলাদেশের জিন্নাত আক্তার। এর মাধ্যমে ১৯৮৬…

18 minutes ago

বয়স লুকিয়ে পর্দায় অভিনয় করবেন না দীপা খন্দকার

অভিনয়ের ২৮ বছরের ক্যারিয়ারে দীপা খন্দকার নিজের স্বতন্ত্র পরিচয় তৈরি করেছেন। বর্তমানে বয়স ও জীবনের…

27 minutes ago

হাতিয়ায় এমপি হান্নান মাসউদের বক্তব্য ঘিরে এনসিপি ও ছাত্রদলের সংঘর্ষ

নোয়াখালীর হাতিয়ায় সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদের বক্তব্যকে কেন্দ্র করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও…

36 minutes ago

পল্টন থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা করল ডিএসসিসি

রাজধানীর পল্টন মোড় থেকে গুলিস্তান জিরো পয়েন্ট হয়ে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ককে হকারমুক্ত…

42 minutes ago

নেতানিয়াহু মঞ্চে উঠতেই জাতিসংঘে প্রতিনিধিদের গণ-ওয়াকআউট

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ভাষণ দিতে মঞ্চে উঠলে বিভিন্ন দেশের প্রতিনিধিরা…

55 minutes ago

This website uses cookies.