Header Premium (728×90)

আফগানিস্তানে সব ধরনের বিক্ষোভ নিষিদ্ধ করল তালেবান সরকার

আফগানিস্তানে সব ধরনের বিক্ষোভ নিষিদ্ধ করার সিদ্ধান্তের পক্ষে সাফাই গেয়েছে তালেবান সরকার। মানবাধিকার সংগঠনগুলোর তীব্র সমালোচনার মুখে বুধবার (২ সেপ্টেম্বর) তালেবান কর্তৃপক্ষের পক্ষ থেকে বলা হয়েছে, বিক্ষোভ নিষিদ্ধের এই নতুন আদেশ ইসলামী আইনের সঙ্গে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ। তালেবান ক্ষমতায় ফেরার পর থেকে গত পাঁচ বছরেরও বেশি সময় ধরে আফগানিস্তানে বিক্ষোভের ঘটনা অত্যন্ত বিরল। তবে গত মাসে সরকার আনুষ্ঠানিকভাবে এক বিধি জারির মাধ্যমে দেশজুড়ে সব ধরনের বিক্ষোভ নিষিদ্ধ ঘোষণা করে।

বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা তালেবান সরকারের এই আইনকে ‘নিষ্ঠুর’ বলে আখ্যা দিয়েছে। তাদের অভিযোগ, এই নিষেধাজ্ঞার মাধ্যমে আফগানিস্তানে ভিন্নমত প্রকাশের পথ এবং সরকারের সমালোচনা করার সুযোগ আরও সংকুচিত করা হচ্ছে।

তবে তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ বুধবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ প্রত্যাখ্যান করেন। তিনি দাবি করেন, ‘এই আইন ইসলামী আইনের সঙ্গে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ এবং ইসলামী আইনে বিক্ষোভের কোনো অস্তিত্ব নেই।’ মুজাহিদের মতে, বিক্ষোভ মূলত গণতান্ত্রিক বা প্রজাতন্ত্রের মতো সমাজব্যবস্থার অংশ, যেখানে আইন ভিন্নভাবে প্রতিষ্ঠিত। তিনি আরও বলেন, ইসলামী শাসনব্যবস্থায় জনগণ কোনো বিষয়ে অভিযোগ বা উদ্বেগ থাকলে তা বিক্ষোভ বা সমাবেশের মাধ্যমে নয়, বরং সরাসরি সরকারের কাছে তুলে ধরতে পারে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin

Recent Posts

চরফ্যাশনে ৩০ বছর ধরে গাছ লাগিয়ে সড়ক সবুজ করলেন ইমাম রেজাউল

ভোলার চরফ্যাশনে ইমামতির পাশাপাশি গত তিন দশক ধরে সড়কের পাশে হাজার হাজার গাছ লাগিয়ে চলেছেন…

5 minutes ago

অনাপত্তি সনদ বাতিল: ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ

বাংলাদেশ মৎস্য অধিদপ্তরের অনাপত্তি সনদ বাতিলের চিঠির পর ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ হয়ে গেছে।…

8 minutes ago

সিরাজগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত ৪০০ শিক্ষার্থীকে সংবর্ধনা দিল ফাউন্ডেশন

সিরাজগঞ্জ শহরের পৌর ভাসানী মিলনায়তনে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৪০০ মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করেছে…

11 minutes ago

আফগানিস্তানের আটটি ড্রোন ভূপাতিত করার দাবি পাকিস্তানের

আফগানিস্তান থেকে পাকিস্তানের আকাশসীমায় প্রবেশের পর আটটি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে পাকিস্তান। নিরাপত্তা সূত্রের…

15 minutes ago

বাংলাদেশ পুলিশের ১৩ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ও নতুন পদায়ন

বাংলাদেশ পুলিশের ১৩ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বিভিন্ন পদে বদলি ও নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে।…

17 minutes ago

গুলশান ও বনানী থানায় নতুন ওসি নিয়োগ

রাজধানীর গুলশান ও বনানী থানায় নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিয়োগ দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

18 minutes ago

This website uses cookies.