Header Premium (728×90)

চীনের হয়ে গুপ্তচরবৃত্তি: মার্কিন সাংবাদিক থমাস পকেনের ২ বছরের কারাদণ্ড

চীনের হয়ে কাজ করার অভিযোগে দোষী সাব্যস্ত মার্কিন সাংবাদিক থমাস পকেন দ্বিতীয়কে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। ৫০ বছর বয়সী এই সাংবাদিকের বিরুদ্ধে অভিযোগ ছিল, তিনি চীনা সরকারের হয়ে যুক্তরাষ্ট্রে গোপন তথ্য সংগ্রহে সহায়তা করেছিলেন। গত জুনে তিনি চীনের অনিবন্ধিত এজেন্ট হিসেবে কাজ করার বিষয়টি আদালতে স্বীকার করেন।

তদন্তকারী সংস্থা এফবিআই গত ফেব্রুয়ারিতে ওয়াশিংটনের একটি হোটেল থেকে পকেনকে গ্রেপ্তার করে। মামলার নথিপত্র অনুযায়ী, তিনি ট্রাম্প প্রশাসনের এক কর্মকর্তাকে চীনে থাকা এক নারীর সঙ্গে যোগাযোগ করিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন। পকেন ওই নারীকে চীনা গোয়েন্দা এজেন্ট হিসেবে সন্দেহ করতেন।

বেইজিংয়ে বসবাসকারী পকেন বিভিন্ন রাষ্ট্রীয় সংবাদ সংস্থায় সম্পাদক ও ভাষ্যকার হিসেবে দায়িত্ব পালন করতেন। মার্কিন সরকারি কৌঁসুলি এলি রস আদালতে জানান, সাত বছর ধরে যুক্তরাষ্ট্র ও চীনের সম্পর্ক নিয়ে প্রতিবেদন তৈরির বিনিময়ে পকেন চীনা সরকারের কাছ থেকে ১ লাখ ডলার গ্রহণ করেছেন। এমনকি তার চীনা 'হ্যান্ডলার' তাকে লাই-ডিটেক্টর পরীক্ষাও করিয়েছিলেন এবং দাবি করেছিলেন যে তার প্রতিবেদনগুলো চীনের শীর্ষ নেতৃত্ব, এমনকি প্রেসিডেন্ট শি জিনপিংয়ের কাছেও পৌঁছাত।

তদন্তের এক পর্যায়ে এফবিআই পকেনকে 'ডাবল এজেন্ট' হিসেবে নিজেদের পক্ষে কাজে লাগানোর চেষ্টা করেছিল। তিনি তদন্তকারীদের কাছে চীনের হয়ে কাজ করার কথা স্বীকার করলেও পরবর্তীতে তাদের নির্দেশনা না মেনে চীনা হ্যান্ডলারের সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখেন।

আদালতে সরকারি কৌঁসুলি ও প্রতিরক্ষা পক্ষ উভয়ই একমত হয়েছে যে, পকেন সরাসরি কোনো গোপন তথ্য চীনের হাতে তুলে দেননি। তবে পকেন নিজের দোষ স্বীকার করে আদালতে বলেন, 'আমি অনেক গোপন তথ্য জেনেছিলাম এবং এসব তথ্য চীনাদের জানিয়েছিলাম।' নিজের এই কর্মকাণ্ডকে তিনি 'ভুল' ও 'ভয়াবহ' বলে অভিহিত করলেও দাবি করেন যে, যুক্তরাষ্ট্র ও চীনের সম্পর্ক উন্নয়নের উদ্দেশ্য থেকেই তিনি এমনটা করেছিলেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin

Recent Posts

শিবগঞ্জে বাল্যবিয়ে থেকে বাঁচলেন ষষ্ঠ শ্রেণির ছাত্রী, পাশে ইউএনও

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় নিজের বাল্যবিয়ে ঠেকাতে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে উপস্থিত হয়ে সহায়তা চেয়েছেন…

33 seconds ago

‘শেখ হাসিনা ডিসেম্বরে ফিরলে কিছু হবে না’ মন্তব্য করা ওসি রাকিবুল গ্রেপ্তার

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সাবেক অফিসার ইনচার্জ (ওসি) মো. রাকিবুল হাসানকে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার করা হয়েছে।…

28 minutes ago

অস্ট্রেলিয়ার স্বাস্থ্য পোর্টালে এআই এজেন্টের অননুমোদিত প্রবেশ, তীব্র উদ্বেগ

গত জুনে ওপেনএআইয়ের একটি এআই এজেন্ট অস্ট্রেলিয়ার সরকারি একটি স্বাস্থ্য ডেটা পোর্টালে অননুমোদিতভাবে প্রবেশ করে…

59 minutes ago

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ নতুন রোগী

গত ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আটজনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশের বিভিন্ন…

1 hour ago

এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর

এশিয়ান গেমসে পুরুষদের ১০০ মিটার স্প্রিন্টের সেমিফাইনালে জায়গা করে নিয়েছেন বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর রহমান।…

1 hour ago

ক্রিকেটার রবিন দাসের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, আদালতে হাজিরা ৯ অক্টোবর

বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ক্রিকেটার রবিন দাসের বিরুদ্ধে ধর্ষণের দুটি অভিযোগ আনা হয়েছে। আগামী ৯ অক্টোবর…

2 hours ago

This website uses cookies.