দেশের বাজারে মার্কিন ডলারের সরবরাহ বৃদ্ধি পাওয়ায় এবং দাম কমে যাওয়ার প্রেক্ষিতে দীর্ঘ সাড়ে তিন মাস পর বাণিজ্যিক ব্যাংক থেকে ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। মঙ্গলবার চারটি ব্যাংক থেকে নিলামের মাধ্যমে মোট ৫ কোটি ডলার ক্রয় করে কেন্দ্রীয় ব্যাংক। প্রতি ডলার ১২২ টাকা ৭৫ পয়সা দরে এই বৈদেশিক মুদ্রা কেনা হয়েছে। এর আগে সর্বশেষ গত ২০ মে বাজার থেকে ডলার কিনেছিল বাংলাদেশ ব্যাংক।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুর ১টার দিকে বাংলাদেশ ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলোকে ডলার কেনার এই সিদ্ধান্ত জানায়। সাধারণত সকালে এই সিদ্ধান্ত জানানো হলেও এদিন দেরিতে জানানোর কারণে সকালে তুলনামূলক কম দরে বিভিন্ন আমদানিকারক প্রতিষ্ঠানের এলসি বা ঋণপত্র নিষ্পত্তি করা হয়। সকালে রেমিট্যান্স হাউসগুলো থেকে ব্যাংকগুলো ১২২ টাকা ৩০ পয়সা থেকে ১২২ টাকা ৪০ পয়সা দরে ডলার সংগ্রহ করেছিল। আর আমদানি দায় বা এলসি নিষ্পত্তিতে ডলারের মূল্য ছিল ১২২ টাকা ৫০ পয়সা থেকে ১২২ টাকা ৬০ পয়সা।
তবে দুপুরে কেন্দ্রীয় ব্যাংক ১২২ টাকা ৭৫ পয়সা দরে ডলার কেনার ঘোষণা দেওয়ার পর বাজারে এর তাৎক্ষণিক প্রভাব পড়ে। বিকেল নাগাদ অনেক ব্যাংকই একই দরে রেমিট্যান্সের ডলার কেনা এবং এলসি নিষ্পত্তি করা শুরু করে। বাণিজ্যিক ব্যাংকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, কেন্দ্রীয় ব্যাংকের এই পদক্ষেপের মাধ্যমে বাজারে একটি স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে যে, ডলারের দর ১২২ টাকা ৭৫ পয়সার নিচে নামতে দেওয়া হবে না।
ব্যাংকারদের মতে, বর্তমানে বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছে ডলারের পর্যাপ্ত সরবরাহ রয়েছে। একই সঙ্গে আমদানি দায় মেটানোর চাপও আগের চেয়ে কিছুটা কমেছে। এছাড়া বেসরকারি খাতে ঋণপ্রবাহ দুর্বল থাকায় বৈদেশিক মুদ্রার চাহিদাও তুলনামূলক কম। ফলে চাহিদার চেয়ে সরবরাহ বেশি থাকায় ডলারের দাম নিচের দিকে নামছিল। গত সপ্তাহের শেষের দিকে ডলারের দর ১২৩ টাকা ৬৫ পয়সা পর্যন্ত উঠলেও দুই সপ্তাহ আগে তা ১২২ টাকায় নেমে এসেছিল। তবে আগামী মাসে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) কিছু আমদানির অর্থ পরিশোধের সময় থাকায় ডলারের চাহিদা আবারও বাড়তে পারে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা।
মঙ্গলে অবতরণের ১৪ বছর পূর্তি ও ৫০০০ সল অতিক্রমের পর কিউরিওসিটি রোভার এখন ভালে গ্রান্দে…
লালমনিরহাট জেলা কারাগারে ধারণক্ষমতার চেয়ে তিন গুণেরও বেশি বন্দি অবস্থান করছেন। ১৯০ জনের ধারণক্ষমতার এই…
ইরানের বেসামরিক বিমান পরিবহন খাতের ওপর বুধবার থেকে কার্যকর হয়েছে সর্বাত্মক মার্কিন নিষেধাজ্ঞা। এর ফলে…
সম্প্রতি পাস হওয়া সম্পত্তি হস্তান্তর আইনের সংশোধনীটি হিন্দু পরিবারের মেয়েদের সম্পত্তি প্রাপ্তি এবং মা-বাবার শেষ…
জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে যুক্তরাষ্ট্র ও ইরানের শীর্ষ কূটনীতিকরা তিন ঘণ্টার বিরল এক বৈঠকে…
ডিএসইর ১ কোটি ৪০ লাখ ৪৫ হাজার টাকা জরিমানা মওকুফের জন্য বিএসইসির দ্বারস্থ হয়েছে আর্থিক…
This website uses cookies.