
প্রতারণার একটি মামলায় দুই বছরের কারাদণ্ডপ্রাপ্ত বিদিশা এরশাদের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। বুধবার (২ সেপ্টেম্বর) শুনানির পর আদালত এ আদেশ দেন।
এর আগে, গত ২৫ আগস্ট রাতে রাজধানীর গুলশানের অ্যারাবিকা কফি রেস্টুরেন্ট থেকে গুলশান থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে তাকে আটক করা হয়। চলতি বছরের ২০ মে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জামশেদ আলম বিদিশাকে দুই বছরের কারাদণ্ড প্রদান করেছিলেন।
মামলার নথি অনুযায়ী, ২০০১ সালের ১০ জুলাই বারিধারায় একটি ফ্ল্যাট বুঝিয়ে দেওয়ার প্রতিশ্রুতিতে পল্লবী এলাকার ব্যবসায়ী এ কে এম মোশাররফ হোসেন সিকদার বিদিশাকে ৭৫ লাখ টাকা দিয়েছিলেন। চুক্তি অনুযায়ী ২০০২ সালের ১০ জুলাই ফ্ল্যাটটি হস্তান্তরের কথা ছিল। তবে নির্ধারিত সময় পার হওয়ার পরও ফ্ল্যাটটি বুঝিয়ে দেওয়া হয়নি। পরবর্তীতে বিদিশা ৭৫ লাখ টাকার একটি চেক দিলেও তা অ্যাকাউন্টে পর্যাপ্ত অর্থ না থাকায় ২০০৫ সালের ২ মে প্রত্যাখ্যাত হয়।
এ ঘটনায় ২০০৮ সালের ফেব্রুয়ারিতে গুলশান থানায় বিদিশার বিরুদ্ধে মামলাটি দায়ের করেন ব্যবসায়ী মোশাররফ হোসেন। বাদীর অভিযোগ, টাকা ফেরত পাওয়ার চেষ্টা করলে তাকে হুমকি-ধমকি দেওয়া হতো। প্রতারণার এই মামলায় দণ্ডপ্রাপ্ত হওয়ার পর বিদিশা এরশাদের জামিন আবেদন বুধবার আদালত খারিজ করে দেন।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২