মোটরযানের যাবতীয় কাগজপত্র এবং ড্রাইভিং লাইসেন্স জরিমানা ছাড়া হালনাগাদ করার সুযোগের সময়সীমা আগামী ২৯ অক্টোবর পর্যন্ত বাড়িয়েছে সরকার। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) মঙ্গলবার (১ সেপ্টেম্বর) তাদের সামাজিক যোগাযোগমাধ্যমে এক জরুরি বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গ্রাহকরা এখন থেকে নির্ধারিত সময়ের মধ্যেই কোনো ধরনের জরিমানা ছাড়াই মূল কর ও ফি জমা দিয়ে তাদের মোটরযানের প্রয়োজনীয় কাগজপত্র হালনাগাদ করতে পারবেন। এর মধ্যে ফিটনেস সনদ, ট্যাক্স-টোকেন এবং রুট পারমিট অন্তর্ভুক্ত রয়েছে। একই সঙ্গে ড্রাইভিং লাইসেন্সও এই সময়ের মধ্যে হালনাগাদ করা সম্ভব হবে।
বিআরটিএ কর্তৃপক্ষ আরও জানিয়েছে, গ্রাহকদের জন্য এটিই শেষবারের মতো এই বিশেষ সুযোগ দেওয়া হয়েছে। তাই নির্ধারিত ২৯ অক্টোবরের মধ্যে সকল মোটরযানের কাগজপত্র এবং ড্রাইভিং লাইসেন্স হালনাগাদ সম্পন্ন করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।
কোটালীপাড়ায় কথিত প্রেমঘটিত বিষয়কে কেন্দ্র করে স্কুলে ঢুকে সপ্তম শ্রেণির এক ছাত্রকে মারধরের অভিযোগ উঠেছে…
আফগানিস্তানের ১০টি লক্ষ্যবস্তুতে বিমান ও ড্রোন হামলা চালিয়েছে পাকিস্তান। বুধবার রাতে এসব হামলা চালানো হয়…
কুমিল্লার দাউদকান্দি থানায় আটক কিশোর গ্যাংয়ের ১৭ সদস্য দরজা ভেঙে পালিয়ে গেছে বলে স্থানীয়দের দাবি।…
বিমান পরিবহন খাত সম্প্রসারণের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের সঙ্গে ১১টি নতুন বিমান কেনার…
শহরের যান্ত্রিকতা ও দূষণ যখন মানুষের জীবনকে জটিল করে তুলছে, তখন গ্রামের নির্মল পরিবেশ, সামাজিক…
কক্সবাজারের উখিয়ায় সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন ১ লাখ ৪৯ হাজার ৮০০ পিস ইয়াবা উদ্ধার…
This website uses cookies.