অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) ও সহকারী অ্যাটর্নি জেনারেল (এএজি) নিয়োগ নিয়ে সুপ্রিম কোর্টে গত দেড় মাস ধরে অস্থিরতা চলছে। গত ৩০শে জুলাই সরকার পূর্বের সকল নিয়োগ বাতিল করে নতুন ২৬৫ জন আইন কর্মকর্তা নিয়োগ দেয়। এরপর থেকেই নিয়োগ বঞ্চিত আইনজীবীরা নিয়মিত মানববন্ধন, বিক্ষোভ ও অনশন কর্মসূচি পালন করে আসছেন। বঞ্চিতদের অভিযোগ, নিয়োগপ্রাপ্তদের মধ্যে কেউ কেউ আওয়ামী লীগ ও জামায়াতের সমর্থক।
মঙ্গলবার নিয়োগপ্রাপ্ত ডিএজি ও এএজিরা পাল্টা কর্মসূচি দিলে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে ব্যাপক হট্টগোল শুরু হয়। দুপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্যরা শোভাযাত্রা বের করলে, আগে থেকে অবস্থানরত নিয়োগবঞ্চিত বিএনপিপন্থী আইনজীবীদের সাথে তাদের বাকবিতণ্ডা ও ধাক্কাধাক্কি হয়। উভয় পক্ষই নিজেদের অবস্থানের পক্ষে স্লোগান দিতে থাকে।
দিনভর উত্তেজনার পর সন্ধ্যায় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনে পরিস্থিতি আরও অবনতি হয়। সন্ধ্যা ৬টার পর সমিতির মিলনায়তনের সামনে থেকে শুরু হয়ে কয়েক দফায় দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটে। সিনিয়র আইনজীবীদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় আইনজীবী ইব্রাহিম খলিল, জাফর আহমেদ ও আনিসুজ্জামান রায়হান আহত হয়েছেন, যাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা ৬টার দিকে সমিতির শহিদ সফিউর রহমান মিলনায়তনের সামনে এক ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও নিয়োগ বঞ্চিত আইনজীবী জাফর আহমেদের মধ্যে কথাকাটাকাটির এক পর্যায়ে হাতাহাতি শুরু হয়। সন্ধ্যা ৬টা ১৫ মিনিটের দিকে সমিতির চপু চত্তরের পাশের প্রবেশপথে অ্যাডভোকেট ইব্রাহিম খলিলকে মারধর করা হয়। এছাড়া ব্যাডমিন্টন কোটের সামনেও বিএনপিপন্থী আইনজীবীদের দুই গ্রুপের মধ্যে মারামারি দেখা গেছে। রাত সাড়ে ৮টা পর্যন্ত শাহবাগ থানা পুলিশের একটি দল সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনে অবস্থান করছিল, তবে এ ঘটনায় কোনো মামলা দায়েরের তথ্য পাওয়া যায়নি।
নিউ ইয়র্কে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে বৈঠকে হরমুজ প্রণালীতে আটকে পড়া বাংলাদেশি জাহাজগুলো উদ্ধারে…
হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার বিষয়ে তেহরান তার শর্তগুলো মেনে নিতে যুক্তরাষ্ট্রকে পাঁচ দিনের সময়সীমা…
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রভাবে চাল, আটা, ময়দা ও ডিমসহ নিত্যপণ্যের দাম বাড়ায় সাধারণ মানুষের ওপর…
ইসলামে ইবাদতের একমাত্র উদ্দেশ্য আল্লাহর সন্তুষ্টি অর্জন। রিয়া বা লোক দেখানো ইবাদত থেকে বাঁচতে নিয়তের…
নাটোরের গুরুদাসপুরে অন্যের জমিতে ১২ বছর ধরে বসবাস করা এক দিনমজুরের পরিবারকে তিন মাসের মধ্যে…
সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত মক্কা প্রতিরক্ষা জোটের প্রথম মহাসচিব হিসেবে পাকিস্তানের সাবেক…
This website uses cookies.