এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদে পুনর্নির্বাচিত হয়েছেন জাপানের সাবেক আন্তর্জাতিক বিষয়ক উপ-অর্থমন্ত্রী মাসাতো কান্দা। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) এডিবির ওয়েবসাইটের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। সংস্থার বোর্ড অব গভর্নরসের সদ্য সমাপ্ত নির্বাচনে তিনি সর্বসম্মতিক্রমে পুনরায় এই পদে নির্বাচিত হন। মাসাতো কান্দার এই দ্বিতীয় মেয়াদ পাঁচ বছরের জন্য কার্যকর হবে, যা আগামী ২৪ নভেম্বর থেকে শুরু হবে।
এর আগে ২০২৪ সালের ২৭ নভেম্বর এডিবি’র ১১তম প্রেসিডেন্ট হিসেবে প্রথমবারের মতো দায়িত্ব গ্রহণ করেছিলেন তিনি। পুনর্নির্বাচিত হওয়ার পর মাসাতো কান্দা বলেন, এই অঞ্চলের ইতিহাসের এক গুরুত্বপূর্ণ সময়ে সদস্যরা তার ওপর যে আস্থা রেখেছেন, তাতে তিনি গভীরভাবে সম্মানিত ও কৃতজ্ঞ। তিনি উল্লেখ করেন, এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনীতিগুলো আগের সংকট কাটিয়ে ওঠার আগেই নতুন নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে এবং আন্তর্জাতিক ব্যবস্থা বড় ধরনের চাপের মুখে রয়েছে।
কান্দা আরও বলেন, এডিবিকে এই অঞ্চলের স্থিতিশীলতার প্রধান ভিত্তি হিসেবে কাজ করতে হবে। তবে তার মতে, স্থিতিশীলতা মানে স্থবিরতা নয়। বরং সদস্যদের প্রয়োজন অনুযায়ী দ্রুত ও কার্যকরভাবে অর্থ সহায়তা জোগানো প্রয়োজন, যাতে মানুষের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের জন্য উজ্জ্বল পথ তৈরি করা যায়।
তার প্রথম মেয়াদে সদস্য দেশগুলোর জন্য সহায়তা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে এডিবি রেকর্ড ৪৪ বিলিয়ন ডলারের সহায়তা প্রদান করেছে। এর মধ্যে ২৯ বিলিয়ন ডলারের বেশি এসেছে এডিবির নিজস্ব তহবিল থেকে এবং প্রায় ১৫ বিলিয়ন ডলার এসেছে যৌথ অর্থায়ন বা কো-ফাইন্যান্সিংয়ের মাধ্যমে।
এডিবিতে যোগদানের আগে মাসাতো কান্দা ২০২৪ থেকে ২০২৫ সাল পর্যন্ত জাপানের প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীর বিশেষ উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া ২০২১ থেকে ২০২৪ সাল পর্যন্ত তিনি জাপানের আন্তর্জাতিক বিষয়ক অর্থ উপমন্ত্রী ছিলেন এবং জি-৭ ও জি-২০সহ বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে জাপানের প্রতিনিধিত্ব করেছেন। ১৯৬৬ সালে প্রতিষ্ঠিত এডিবি বর্তমানে ৬৯টি সদস্য দেশের মালিকানাধীন, যার মধ্যে ৫০টি দেশ এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অন্তর্ভুক্ত।
চীনের লাইভস্ট্রিম শপিং খাতে কৃত্রিম বুদ্ধিমত্তার দ্রুত প্রসারের মুখেও নিজের অবস্থানে অনড় রয়েছেন সুপারস্টার লি…
কক্সবাজারের টেকনাফে কাউন্সিলর একরামুল হক হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় আজ আন্তর্জাতিক অপরাধ…
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে লাল গালিচা অভ্যর্থনা জানিয়েছেন। ঐতিহাসিক এই সফরে…
পাকিস্তানের লেগ স্পিনার আবরার আহমেদ প্রথমবারের মতো আইসিসি টি-টোয়েন্টি বোলারদের র্যাংকিংয়ে শীর্ষে উঠেছেন। তিনি আফগানিস্তানের…
আন্তর্জাতিক বাজারে টানা সাত দিন ধরে জ্বালানি তেলের দাম কমছে। ব্রেন্ট ক্রুড ও ডব্লিউটিআই ক্রুডের…
মানবজাতির জন্য ন্যায় ও সাম্য প্রতিষ্ঠার এক অনুপম আদর্শ হিসেবে মহানবী মুহাম্মাদ (সা.)-এর জীবনকে তুলে…
This website uses cookies.