চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ এবং পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) আয়োজিত এই অনুষ্ঠানে তিনি বলেন, সারা বিশ্বে প্রতিনিয়ত নানা পরিবর্তন ঘটছে। এই পরিবর্তনের সাথে খাপ খাইয়ে নিতে না পারলে বিশ্ব আমাদের অনেক পেছনে ফেলে এগিয়ে যাবে, আর আমরা পিছিয়ে পড়বো।
দেশের নতুন প্রজন্মের মেধা ও গবেষকদের দক্ষতার কথা উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, সরকার এবার গবেষণার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। তিনি উদ্ভাবনী শক্তিকে কাজে লাগানোর আহ্বান জানিয়ে বলেন, বর্তমান সরকার উদ্ভাবনীমূলক কাজকে অত্যন্ত গুরুত্বের সাথে দেখছে এবং এ নিয়ে কাজ শুরু করেছে। উদ্ভাবনী শক্তির অধিকারী ব্যক্তিদের খুঁজে বের করার ওপর তিনি বিশেষ জোর দেন। এছাড়া চট্টগ্রামকে বাংলাদেশের লজিস্টিক হাব হিসেবে গড়ে তোলার পরিকল্পনায় চুয়েট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে তিনি আশা প্রকাশ করেন এবং বিশ্ববিদ্যালয়ের সক্ষমতা বৃদ্ধির কামনা করেন।
অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-৬ (রাউজান) আসনের সংসদ সদস্য গিয়াসউদ্দিন কাদের চৌধুরী এবং মালয়েশিয়ার ইউনিভার্সিটি টেকনোলজি পেট্রোনাসের (UTP) পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান আইআর. ড. মোহাম্মদ আজুয়ান বিন মাওনসার। সভাপতিত্ব করেন চুয়েটের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েম।
দিনব্যাপী অনুষ্ঠানমালার শুরুতে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন এবং জাতীয় সংগীত পরিবেশন করা হয়। এরপর অর্থমন্ত্রী বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে উৎসবের উদ্বোধন করেন। পরে তিনি চুয়েটের গোল চত্বরে চট্টগ্রাম ওয়াসার সহায়তায় বাস্তবায়িত পানি সংযোগ লাইনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও স্মারক বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন। এছাড়া মন্ত্রী বিশ্ববিদ্যালয়ের ক্লাব ফেস্টের বিভিন্ন স্টল এবং টিম ব্লিটজারের তৈরি গো-কার্ট পরিদর্শন করেন।
অভিনয়ের ২৮ বছরের ক্যারিয়ারে দীপা খন্দকার নিজের স্বতন্ত্র পরিচয় তৈরি করেছেন। বর্তমানে বয়স ও জীবনের…
নোয়াখালীর হাতিয়ায় সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদের বক্তব্যকে কেন্দ্র করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও…
রাজধানীর পল্টন মোড় থেকে গুলিস্তান জিরো পয়েন্ট হয়ে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ককে হকারমুক্ত…
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ভাষণ দিতে মঞ্চে উঠলে বিভিন্ন দেশের প্রতিনিধিরা…
জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনে যোগদানের পাশাপাশি সংস্থাটির মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন বাংলাদেশের…
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় উত্তর-পশ্চিম জার্মানির একটি বন্দীশিবিরে একাধিক হত্যাকাণ্ডে সহযোগিতার অভিযোগে ১০৫ বছর বয়সী এক…
This website uses cookies.