Header Premium (728×90)

ইসরাইলের বিরুদ্ধে নিষেধাজ্ঞা কার্যকরের দাবি স্কটিশ গ্রিনস পার্টির

আসন্ন সরকারি কর্মসূচিতে ইসরাইলের বিরুদ্ধে বয়কট ও নিষেধাজ্ঞা পুরোপুরি কার্যকর করার জন্য স্কটল্যান্ডের ফার্স্ট মিনিস্টার জন সোয়িনির প্রতি আহ্বান জানিয়েছে দেশটির গ্রিনস পার্টি। সোমবার বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। স্কটল্যান্ডের দৈনিক ‘দ্য ন্যাশনাল’-এ প্রকাশিত এক প্রতিবেদনে স্কটিশ গ্রিনসের এমএসপি প্যাট্রিক হার্ভি বলেন, সরকারি কর্মসূচিই হওয়া উচিত পরিবর্তনের সেই মাহেন্দ্রক্ষণ। ফিলিস্তিনিদের ওপর চলমান পদ্ধতিগত নিপীড়নে স্কটল্যান্ডের সম্পৃক্ততার অবসান ঘটাতে একটি স্পষ্ট অঙ্গীকার ও সুনির্দিষ্ট পরিকল্পনা প্রয়োজন। বার্তা সংস্থা আনাদোলু এই খবরটি প্রকাশ করেছে।

অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি বসতি স্থাপনের সঙ্গে জড়িত থাকার অপরাধে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক যেসব প্রতিষ্ঠানকে চিহ্নিত করেছেন, তাদের সঙ্গে চুক্তি বাতিলের জন্য ফার্স্ট মিনিস্টারের প্রতি একাধিকবার দাবি জানিয়েছে স্কটিশ গ্রিনস। এই প্রক্রিয়া সহজ করতে মার্গারেট থ্যাচারের আমলের একটি ব্রিটিশ আইন বাতিলেরও আহ্বান জানিয়েছে দলটি। ওই আইনটির কারণে পণ্যের বা প্রতিষ্ঠানের ভৌগোলিক উৎসের ওপর ভিত্তি করে সরকারি ক্রয়সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আইনি বাধা রয়েছে।

গ্রিনস পার্টির নেতা প্যাট্রিক হার্ভি অভিযোগ করেন, স্কটিশ সরকার তাদের মুখের কথাকে বাস্তব পদক্ষেপে রূপ দিতে ব্যর্থ হয়েছে। তিনি দাবি করেন, অধিকাংশ ক্ষেত্রে সরকার কেবল নামমাত্র বা ন্যূনতম পদক্ষেপ নিয়েছে এবং এ বিষয়ে অর্থবহ কোনো পরিবর্তনের সামান্যতম প্রমাণও পাওয়া যায়নি।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin

Recent Posts

ধর্ম যার যার, রাষ্ট্র সবার: ঢাকেশ্বরী মন্দিরে মতবিনিময়ে রাষ্ট্রপতি

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিদর্শন শেষে মতবিনিময় সভায় রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর…

9 minutes ago

সৌদি আরবে সন্ত্রাসী কর্মকাণ্ডে দোষী সাব্যস্ত ৫ জনের মৃত্যুদণ্ড কার্যকর

সৌদি আরবে সন্ত্রাসী কর্মকাণ্ডে দোষী সাব্যস্ত পাঁচ নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। শনিবার দেশটির স্বরাষ্ট্র…

12 minutes ago

সৌদি আরবে শ্রীলঙ্কান শ্রমিকের মৃত্যুদণ্ডের রায় বাতিল

ফেসবুকে মহানবী (সা.)-কে নিয়ে মন্তব্যের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শ্রীলঙ্কার নাগরিক আনোজান শিবরাজার রায় বাতিল করেছে সৌদি…

34 minutes ago

বাংলাদেশে কোনো সংখ্যালঘু নেই, রাষ্ট্র সবার : চিফ হুইপ

বরগুনায় জেলা আইনশৃঙ্খলা পরিস্থিতি ও উন্নয়ন কার্যক্রম নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় জাতীয় সংসদের চিফ হুইপ…

52 minutes ago

২০৩০ সালে ক্ষমতা ছাড়ার চূড়ান্ত ঘোষণা দিলেন মিশরের প্রেসিডেন্ট সিসি

মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি তার ক্ষমতা ছাড়ার চূড়ান্ত সময়সীমা ঘোষণা করেছেন। তিনি জানিয়েছেন, ২০৩০…

53 minutes ago

বাহুবলে প্রশাসনের অনুমতি ছাড়াই বাণিজ্য মেলার প্রস্তুতি, শঙ্কা স্থানীয়দের

হবিগঞ্জের বাহুবল উপজেলার মিরপুরে প্রশাসনের কোনো ধরনের অনুমোদন ছাড়াই বাণিজ্য মেলা আয়োজনের প্রস্তুতি নেওয়া হচ্ছে,…

55 minutes ago

This website uses cookies.