ঐতিহাসিক দাসপ্রথা ও বর্ণবৈষম্যের ক্ষত মেটাতে কার্যকর পদক্ষেপ নিতে বিভিন্ন দেশ আইনত বাধ্য বলে মন্তব্য করেছে জাতিসংঘের একটি কমিটি। সোমবার প্রকাশিত এক নির্দেশনায় বর্ণবৈষম্য দূরীকরণ বিষয়ক কমিটি বা সিইআরডি জানিয়েছে, এই দায়বদ্ধতা ১৯৬৫ সালের বর্ণবৈষম্য সংক্রান্ত আন্তর্জাতিক কনভেনশন থেকে এসেছে, দাসপ্রথা চলাকালীন সময়ের আইন থেকে নয়। বার্তা সংস্থা রয়টার্স এ খবর প্রকাশ করেছে।
জাতিসংঘের এই নির্দেশনায় বলা হয়েছে, সদস্য রাষ্ট্রগুলোকে আফ্রিকান বংশোদ্ভূতদের জন্য সব ধরনের প্রতিকারসহ সমন্বিত ক্ষতিপূরণমূলক ব্যবস্থা বাস্তবায়ন করতে হবে। পঞ্চদশ থেকে ঊনবিংশ শতাব্দীর মধ্যে অন্তত ১ কোটি ২৫ লাখ আফ্রিকানকে জোরপূর্বক বিক্রি ও বাস্তুচ্যুত করা হয়েছিল, যা ইতিহাসের বৃহত্তম বলপূর্বক স্থানান্তরের ঘটনা।
কমিটির বিশেষজ্ঞ পেলা বোকার উইলসন জানিয়েছেন, কেবল মৌখিক অনুশোচনা প্রকাশের দিন শেষ হয়েছে। রাষ্ট্রগুলোকে এখন আইন ও নীতি পর্যালোচনাসহ অর্থবহ পদক্ষেপ নিতে হবে। জাতিসংঘ স্পষ্ট করেছে যে, কেবল আর্থিক ক্ষতিপূরণই যথেষ্ট নয়, বরং প্রাতিষ্ঠানিক বৈষম্য দূর করতে ঐতিহাসিক নথি উন্মুক্ত করা, বিতর্কিত স্মৃতিস্তম্ভ সংশোধন এবং স্বাধীন সত্য কমিশন গঠনের মতো পরিবর্তনমূলক পদক্ষেপ নেয়া আবশ্যক।
উল্লেখ্য যে, সম্প্রতি দাসপ্রথার ক্ষতিপূরণ ও আনুষ্ঠানিক ক্ষমার দাবি আন্তর্জাতিকভাবে জোরালো হলেও ইউরোপীয় ইউনিয়ন ও বৃটেন গত মার্চে জাতিসংঘে এ সংক্রান্ত এক প্রস্তাবে ভোটদানে বিরত ছিল।
সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে আগামী ২৭ সেপ্টেম্বর ইসলামাবাদে মিছিল করবে পিটিআই। এই কর্মসূচিকে…
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) ৫১তম বিসিএস (বিশেষ) পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই বিশেষ বিসিএসের…
শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষার কথা মাথায় রেখে নভেম্বর-ডিসেম্বরের পরিবর্তে আগামী বছরের জানুয়ারি থেকে ইউনিয়ন পরিষদ (ইউপি)…
আফগানিস্তানের কান্দাহার, পাকতিয়া ও খোস্ত প্রদেশে পাকিস্তানি বাহিনীর বিমান হামলায় চারজন নিহত হয়েছেন। এ ঘটনায়…
মধ্যপ্রাচ্যের সংকটের কারণে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে সরকার তা সমন্বয় করতে বাধ্য হয়েছে। পরিস্থিতি…
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল শিক্ষার্থীদের…
This website uses cookies.