
মানিকগঞ্জের সাটুরিয়ায় লাইলী বেগম ওরফে ফাতেমা (৫৮) নামের এক নারীকে নৃশংসভাবে হত্যার ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যে মূল ঘাতককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। ৩১ আগস্ট সোমবার বিকেলে মানিকগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ সারোয়ার আলম তার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন। গ্রেপ্তারকৃত মো. আফছার (৫৫) সাটুরিয়া উপজেলার মৈশলোহা গ্রামের মৃত ফয়জুদ্দিনের ছেলে এবং বর্তমানে ঢাকার পল্লবী থানার বাউনিয়া বাঁধ এলাকায় বসবাস করতেন।
পুলিশের ভাষ্যমতে, দীর্ঘ ১৭-১৮ বছরের প্রেমের সম্পর্কের টানাপোড়েন এবং বিয়ে নিয়ে বিরোধই এই হত্যাকাণ্ডের মূল কারণ। গত ২৯ আগস্ট দুপুরে ঢাকার সেনপাড়া পর্বতার বাসা থেকে আফছার ধারালো চাকু নিয়ে লাইলী বেগমকে সাটুরিয়ার উদ্দেশে নিয়ে যান। একই দিন রাত সাড়ে ৭টার দিকে নাহার গার্ডেন সংলগ্ন নির্জন এলাকায় বিয়ের বিষয় নিয়ে তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। এক পর্যায়ে আফছার লাইলীর পরনের আঁচল পেঁচিয়ে শ্বাসরোধ করেন এবং গলার ওপর পা দিয়ে চাপ দিয়ে ধারালো চাকু দিয়ে পেটে আঘাত করে তাকে হত্যা করেন।
এর আগে গত ৩০ আগস্ট সকালে সাটুরিয়া থানার নাহার গার্ডেন সংলগ্ন এলাকা থেকে অজ্ঞাতপরিচয় ওই নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ। এরপর জেলা ডিবি পুলিশ তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা নজরদারির মাধ্যমে ঘাতকের অবস্থান শনাক্ত করে। ৩১ আগস্ট রাত ২টা ৪৫ মিনিটে ডিবি ও সাটুরিয়া থানা পুলিশের একটি যৌথ দল ঢাকার পল্লবী থানার বাউনিয়া বাঁধ এলাকায় অভিযান চালিয়ে আফছারকে গ্রেপ্তার করে। মানিকগঞ্জ জেলা গোয়েন্দা শাখার ইনচার্জ পুলিশ পরিদর্শক মানবেন্দ্র বালোর তত্ত্বাবধানে এসআই মো. হিমেল হোসেনের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। নিহত লাইলী বেগম পাবনা সদর উপজেলার বাহাদুরপুর গ্রামের বাসিন্দা এবং ঢাকার মিরপুর মডেল থানার সেনপাড়া পর্বতা এলাকায় বসবাস করতেন।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২