সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬ অনুমোদন দিয়েছে সরকার। সোমবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। প্রায় ১১ বছর পর সরকারি চাকরিজীবীদের জন্য নতুন এই বেতন কাঠামো অনুমোদন দেওয়া হলো। নতুন পে-স্কেলের আওতায় বিদ্যমান ২০টি গ্রেডই বহাল রাখা হয়েছে। তবে সরকারের আর্থিক সক্ষমতা এবং মূল্যস্ফীতির চাপ বিবেচনা করে মূল বেতন একবারে না বাড়িয়ে তিন ধাপে বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নতুন বেতন কাঠামো অনুযায়ী, সর্বনিম্ন ২০তম গ্রেডের প্রারম্ভিক মূল বেতন নির্ধারণ করা হয়েছে ২০ হাজার টাকা। আর সর্বোচ্চ ১ম গ্রেডের নির্ধারিত বেতন হবে ১ লাখ ৫৬ হাজার টাকা। সরকারের হিসাব মতে, নতুন কাঠামোতে সর্বনিম্ন গ্রেডের মূল বেতন আগের তুলনায় ১৪২ শতাংশ এবং সর্বোচ্চ গ্রেডের বেতন ১০০ শতাংশ বৃদ্ধি পাবে। নতুন এই বেতন স্কেল চলতি বছরের ১লা জুলাই থেকে কার্যকর ধরা হলেও তা ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে। মূলত ২০২৬ সালের ১লা জুলাই থেকে ২০২৭ সালের ১লা জুলাইয়ের মধ্যে তিন ধাপে মূল বেতন বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে সরকারের।
বাস্তবায়নের ক্ষেত্রে ১০ম থেকে ২০তম গ্রেডের স্বল্প আয়ের কর্মচারীদের অগ্রাধিকার দেওয়া হবে বলে জানা গেছে। একসঙ্গে বিপুল অর্থ ব্যয়ের চাপ সামলানো এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের লক্ষ্যেই সরকার এই ধাপে ধাপে বাস্তবায়নের পথ বেছে নিয়েছে। এছাড়া বিভিন্ন ধরনের ভাতা ২০২৮ সালের ১লা জানুয়ারি থেকে একযোগে কার্যকর করার পরিকল্পনা রয়েছে।
নতুন বেতন কাঠামোতে পুরোনো পেনশনারদের সুবিধার্থেও পরিবর্তন আনা হয়েছে। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ‘এক গ্রেড এক পেনশন’ বা ‘ওয়ান র্যাঙ্ক ওয়ান পেনশন’ (ওআরওপি) এখনই পুরোপুরি কার্যকর করা সম্ভব হচ্ছে না। প্রয়োজনীয় তথ্যের ঘাটতি এবং বিপুল পরিমাণ অর্থের প্রয়োজন হওয়ায় ২০৩০ সালের মধ্যে এটি পর্যায়ক্রমে বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এর বিকল্প হিসেবে পেনশন বাড়ানোর একটি নতুন ফর্মুলা অনুমোদন করেছে মন্ত্রিসভা, যার মাধ্যমে কম পেনশন পাওয়া ব্যক্তিরা বেশি হারে সুবিধা পাবেন।
নতুন ফর্মুলা অনুযায়ী, যাদের নিট পেনশন ৯ হাজার টাকা বা তার কম, তাদের পেনশন বাড়বে ১০০ শতাংশ। এছাড়া ৯ হাজার ১ টাকা থেকে ২০ হাজার টাকা পর্যন্ত পেনশনের ক্ষেত্রে ৭৫ শতাংশ, ২০ হাজার ১ টাকা থেকে ৩০ হাজার টাকা পর্যন্ত ৬৫ শতাংশ, ৩০ হাজার ১ টাকা থেকে ৪০ হাজার টাকা পর্যন্ত ৬০ শতাংশ এবং ৪০ হাজার ১ টাকা বা তার বেশি পেনশনের ক্ষেত্রে ৫৫ শতাংশ হারে বৃদ্ধি পাবে। এর ফলে দীর্ঘদিন আগে অবসরে যাওয়া এবং তুলনামূলকভাবে কম পেনশন পাওয়া ব্যক্তিরা বেশি লাভবান হবেন।
হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার বিষয়ে তেহরান তার শর্তগুলো মেনে নিতে যুক্তরাষ্ট্রকে পাঁচ দিনের সময়সীমা…
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রভাবে চাল, আটা, ময়দা ও ডিমসহ নিত্যপণ্যের দাম বাড়ায় সাধারণ মানুষের ওপর…
ইসলামে ইবাদতের একমাত্র উদ্দেশ্য আল্লাহর সন্তুষ্টি অর্জন। রিয়া বা লোক দেখানো ইবাদত থেকে বাঁচতে নিয়তের…
নাটোরের গুরুদাসপুরে অন্যের জমিতে ১২ বছর ধরে বসবাস করা এক দিনমজুরের পরিবারকে তিন মাসের মধ্যে…
সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত মক্কা প্রতিরক্ষা জোটের প্রথম মহাসচিব হিসেবে পাকিস্তানের সাবেক…
সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করেছেন বিচারপতি দেবাশীষ রায় চৌধুরী। বৃহস্পতিবার…
This website uses cookies.