Header Premium (728×90)

ঘুম না ভাঙলেও তাহাজ্জুদের সমান সওয়াব মিলবে যে ৭ আমলে

ইসলামে নফল ইবাদতের মধ্যে সবচেয়ে মর্যাদাপূর্ণ ও ফজিলতপূর্ণ হলো শেষ রাতের তাহাজ্জুদ নামাজ। রাতের চতুর্থ প্রহরে বা শেষ তৃতীয়াংশে এই নামাজ আদায় করতে হয়। রাসুলুল্লাহ (সা.) এই নামাজের গুরুত্ব বর্ণনা করে বলেছেন, প্রতি রাতের শেষ তৃতীয়াংশে মহান আল্লাহ দুনিয়ার আকাশে নেমে আসেন এবং ঘোষণা করেন—কে আছ এমন যে আমাকে ডাকবে, আমি তার ডাকে সাড়া দেব? কে আমার কাছে কিছু চাইবে, আমি তাকে তা দান করব? আর কে আমার কাছে ক্ষমা প্রার্থনা করবে, আমি তাকে ক্ষমা করে দেব (সহিহ বোখারি: ১১৪৫)।

রাসুলুল্লাহ (সা.) নিজে নিয়মিত তাহাজ্জুদ আদায় করতেন এবং এ ব্যাপারে অত্যন্ত সজাগ ছিলেন। আয়েশা (রা.) এক সাহাবিকে নসিহত করে বলেছিলেন, হে আবদুল্লাহ, তুমি কখনো কিয়ামুল লাইল বা তাহাজ্জুদের নামাজ ছেড়ে দিয়ো না। কারণ আল্লাহর রাসুল (সা.) এটি কখনো বাদ দিতেন না। এমনকি শারীরিক অসুস্থতা বা দুর্বলতা অনুভব করলেও তিনি বসে এই নামাজ আদায় করতেন (আবু দাউদ: ১৩০৯)।

অনেকেই রাতে তাহাজ্জুদ পড়ার তীব্র ইচ্ছা থাকা সত্ত্বেও ঘুমের কারণে সময়মতো জেগে উঠতে পারেন না। তবে ইসলামে এমন কিছু সহজ আমলের কথা বলা হয়েছে, যা নিয়মিত করলে তাহাজ্জুদ আদায় না করেও সমপরিমাণ সওয়াব লাভ করা সম্ভব। হাদিসের আলোকে এমন সাতটি আমল নিচে তুলে ধরা হলো:

জামাতের সঙ্গে এশা ও ফজরের নামাজ আদায়: রাসুলুল্লাহ (সা.) বলেছেন, যে ব্যক্তি এশা ও ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করল, সে যেন পুরো রাত জেগে নফল বা তাহাজ্জুদের নামাজ আদায় করল (আবু দাউদ: ৫৫৫)।রাতে পবিত্র কোরআনের ১০০ আয়াত তেলাওয়াত: আল্লাহর রাসুল (সা.)-এর বাণী অনুযায়ী, রাতে যে ব্যক্তি কোরআনের ১০০টি আয়াত তেলাওয়াত করবে, তার আমলনামায় পুরো রাত ইবাদত করার সওয়াব লিখে দেওয়া হবে (মুসনাদে আহমাদ: ১৬৯৫৮)।তাহাজ্জুদের নিয়ত করে ঘুমানো: কেউ যদি রাতে তাহাজ্জুদ পড়ার দৃঢ় নিয়ত নিয়ে ঘুমাতে যায়, কিন্তু গভীর ঘুমের কারণে চোখ না খোলায় ভোর হয়ে যায়, তবে রাসুলুল্লাহ (সা.)-এর হাদিস অনুযায়ী সে নিয়ত অনুযায়ী পূর্ণ সওয়াব পাবে। আর তার এই ঘুম আল্লাহর পক্ষ থেকে সদকাস্বরূপ গণ্য হবে (নাসায়ি: ১৭৮৭)।ইমামের সঙ্গে সম্পূর্ণ তারাবির নামাজ আদায়: আবু জর গিফারি (রা.)-এর এক প্রশ্নের জবাবে রাসুলুল্লাহ (সা.) বলেন, কোনো ব্যক্তি যদি ইমামের সঙ্গে শেষ পর্যন্ত নামাজ (তারাবি) আদায় করে, তবে তাকে পুরো রাত নামাজ আদায়কারী হিসেবে গণ্য করা হবে (আবু দাউদ: ১৩৭৫)। অধিকাংশ ইসলামি স্কলারের মতে, এখানে রমজানের তারাবির নামাজকে বোঝানো হয়েছে (মিরকাতুল মাফাহিত, খণ্ড: ৪, পৃষ্ঠা: ৩১৮)।বিধবা ও মিসকিনদের সাহায্য করা: রাসুলুল্লাহ (সা.) বলেছেন, বিধবা ও মিসকিনদের দুঃখ-কষ্ট দূর করতে সচেষ্ট ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদকারী মুজাহিদের সমতুল্য। অথবা সে ওই ব্যক্তির মতো সওয়াব পাবে, যে রাতে অবিরাম তাহাজ্জুদ পড়ে এবং দিনে নিয়মিত রোজা রাখে (সহিহ বোখারি: ৫৩৫৩)।সুন্নত মেনে জুমার নামাজ আদায় করা: জুমার দিন নিয়ম মেনে ফরজ গোসলের মতো গোসল করে সকাল সকাল হেঁটে মসজিদে যাওয়া, ইমামের কাছাকাছি বসা এবং মনোযোগ দিয়ে খুতবা শোনা অত্যন্ত ফজিলতপূর্ণ। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, এমন ব্যক্তির মসজিদে যাওয়ার প্রতিটি কদমের বিনিময়ে এক বছর রোজা রাখা এবং বছরজুড়ে রাতভর তাহাজ্জুদ পড়ার সমপরিমাণ সওয়াব মিলবে (আবু দাউদ: ৩৪৫)।আল্লাহর রাস্তায় সীমান্ত পাহারা দেওয়া: দ্বীনের স্বার্থে সীমান্ত পাহারার গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, আল্লাহর রাস্তায় এক দিন ও এক রাত সীমান্ত পাহারা দেওয়া এক মাস ধরে রোজা রাখা এবং প্রতি রাতে তাহাজ্জুদ নামাজ আদায়ের চেয়েও উত্তম (সহিহ মুসলিম: ১৯১৩)।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh

Recent Posts

মক্কা-জেদ্দাসহ সৌদির বিভিন্ন এলাকায় সিভিল ডিফেন্সের সতর্কতা জারি

সৌদি আরবের পবিত্র নগরী মক্কাসহ দেশটির বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় সম্ভাব্য বিপদ বা ঝুঁকির বিষয়ে…

35 minutes ago

আ.লীগ ফিরলে জামায়াত নেতাদের আবারও ফাঁসি দেবে: রাশেদ খাঁন

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন বলেছেন, আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরাতে জামায়াত অপচেষ্টা চালাচ্ছে। তিনি জামায়াত…

37 minutes ago

মানুষের প্রতি ভালোবাসা ও সহমর্মিতা ইসলামের চিরন্তন শিক্ষা

ইসলাম ধর্মে মানুষের পারস্পরিক সম্পর্ক, দয়া, ক্ষমা এবং একে অপরের প্রতি দায়িত্বশীল হওয়ার গুরুত্ব অপরিসীম।…

42 minutes ago

এমপি গাজী নজরুল আবারও রিমান্ডে, এবার ৪ দিনের

দ্বিতীয় স্ত্রী মরিয়মের আত্মহত্যার পেছনে প্ররোচনা দেওয়ার অভিযোগে করা মামলায় সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে…

47 minutes ago

স্বাধীনতা রক্ষায় কাজ করে নিপীড়িত হয়েছেন রুহুল আমিন গাজী: রিজভী

প্রয়াত সাংবাদিক রুহুল আমিন গাজীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকীর আলোচনা সভায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী…

1 hour ago

তুরস্কের শানলিউরফায় ৫.৪ মাত্রার ভূমিকম্প আঘাত

তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শানলিউরফা প্রদেশে ৫.৪ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। তবে প্রাথমিক তথ্যানুযায়ী এতে কোনো প্রাণহানি…

1 hour ago

This website uses cookies.