নেপালে চলমান ভয়াবহ বন্যার কারণে দুশ্চিন্তাগ্রস্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) অধ্যয়নরত নেপালি শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। রবিবার (৩০ আগস্ট) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনে উপাচার্যের কনফারেন্স কক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় উপাচার্য অধ্যাপক ফরিদুল ইসলাম শিক্ষার্থীদের মানসিকভাবে শক্ত থাকার পরামর্শ দেন।
উপাচার্য সভায় উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, 'বি স্ট্রং, আপনারা মানসিকভাবে শক্ত থাকুন। প্রশাসনের পক্ষ থেকে যেকোনো সহযোগিতা প্রয়োজন হলে তাৎক্ষণিক আমাদের জানাবেন; আপনাদের সর্বাত্মক দেখার দায়িত্ব আমাদের।' সভার শুরুতেই নেপালে বন্যায় প্রাণ হারানো ব্যক্তিদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। নেপালের বর্তমান বিপর্যয় নিয়ে গভীর সমবেদনা প্রকাশ করে উপাচার্য নিহতদের আত্মার শান্তি কামনা করেন।
বিশ্ববিদ্যালয়ের ডরমেটরি ও ‘জুলাই ৩৬’ হলে অবস্থানরত নেপালি শিক্ষার্থীদের জন্য বিশেষ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন উপাচার্য। তিনি জানান, নেপালে যাওয়ার পথে কোনো শিক্ষার্থী বাধার সম্মুখীন হচ্ছেন কি না, কেউ নতুন করে দেশে যেতে ইচ্ছুক কি না কিংবা দৈনন্দিন খরচ নিয়ে কোনো সমস্যায় পড়েছেন কি না—এসব বিষয়ে প্রশাসনকে জানালে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সভায় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মামুনুর রশীদ শিক্ষার্থীদের অভিভাবকসুলভ আশ্বস্ত করে বলেন, 'এখানে আপনাদের অভিভাবকেরা নেই, আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনে যারা আছি তারা আপনাদের সেই অভিভাবকের দায়িত্ব নিতে চাই। এই প্রাকৃতিক দুর্যোগের কারণে আপনাদের পড়াশোনা এবং পরিবারের সঙ্গে যোগাযোগ করতে কোনো সমস্যা হচ্ছে কি না, তা আমাদের জানাবেন।'
মতবিনিময় সভায় ক্যাম্পাসে অধ্যয়নরত প্রায় ১৫-২০ জন নেপালি শিক্ষার্থী অংশ নিয়ে তাদের বর্তমান পরিস্থিতির কথা তুলে ধরেন। সভায় বিশ্ববিদ্যালয়ের অন্য দুই উপ-উপাচার্য, প্রক্টর এবং ছাত্র উপদেষ্টাও উপস্থিত ছিলেন।
হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার বিষয়ে তেহরান তার শর্তগুলো মেনে নিতে যুক্তরাষ্ট্রকে পাঁচ দিনের সময়সীমা…
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রভাবে চাল, আটা, ময়দা ও ডিমসহ নিত্যপণ্যের দাম বাড়ায় সাধারণ মানুষের ওপর…
ইসলামে ইবাদতের একমাত্র উদ্দেশ্য আল্লাহর সন্তুষ্টি অর্জন। রিয়া বা লোক দেখানো ইবাদত থেকে বাঁচতে নিয়তের…
নাটোরের গুরুদাসপুরে অন্যের জমিতে ১২ বছর ধরে বসবাস করা এক দিনমজুরের পরিবারকে তিন মাসের মধ্যে…
সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত মক্কা প্রতিরক্ষা জোটের প্রথম মহাসচিব হিসেবে পাকিস্তানের সাবেক…
সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করেছেন বিচারপতি দেবাশীষ রায় চৌধুরী। বৃহস্পতিবার…
This website uses cookies.