
নয়াদিল্লির ফরেন করেসপন্ডেন্টস ক্লাবে (এফসিসি) আওয়ামী লীগ নেতাদের নিয়ে আয়োজিত একটি সেমিনার ও সংবাদ সম্মেলন বাতিল করে দিয়েছে দিল্লি পুলিশ। নিরাপত্তা ও অনুমতির আবেদনপত্রের ওপর পুলিশ স্পষ্ট ভাষায় লিখে দিয়েছে, তথ্য অনুযায়ী কিছু বিতর্কের কারণে এই অনুষ্ঠানের অনুমতি দেওয়া যাচ্ছে না। এফসিসি এক বিবৃতির মাধ্যমে অনুষ্ঠানটি বাতিলের বিষয়টি নিশ্চিত করেছে।
ভারতীয় সংবাদমাধ্যম দ্য প্রিন্ট এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করেছে, যেখানে পুলিশের সিলযুক্ত আবেদনপত্রের ছবিও সংযুক্ত করা হয়েছে। তিলক মার্গ থানার ওই নথিতে পুলিশ কর্মকর্তা মন্তব্য করেছেন, নির্দিষ্ট কিছু বিতর্কের তথ্যের ওপর ভিত্তি করে অনুষ্ঠানটির অনুমতি দেওয়া হচ্ছে না এবং নথিটি ফেরত পাঠানো হলো।
এর আগে গত ৫ই আগস্ট বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই একই ক্লাবে সংবাদ সম্মেলন করেছিলেন। সেখানে বাংলাদেশ ও বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে তাঁর দেওয়া বক্তব্য ঢাকা ও নয়াদিল্লির মধ্যে কূটনৈতিক উত্তেজনা তৈরি করে। এর পরপরই ২৯শে আগস্ট সন্ধ্যায় ক্লাবটিতে 'ইউরোপ অ্যান্ড এশিয়া: ফ্রম ডায়ালগ টু এ পার্টনারশিপ' শীর্ষক একটি সেমিনার হওয়ার কথা ছিল। বেলজিয়ামভিত্তিক হ্যান্ড ইন হ্যান্ড ফাউন্ডেশনের সহযোগিতায় এটি যৌথভাবে আয়োজন করছিল এফসিসি।
এই অনুষ্ঠানে আওয়ামী লীগের একজন সদস্য এবং একজন রোহিঙ্গা অধিকারকর্মীসহ মোট ১০ জনের প্যানেলিস্ট হিসেবে অংশ নেওয়ার কথা ছিল। আলোচকদের তালিকায় ছিলেন চেক রাজনীতিক ওন্দ্রেজ দস্তাল, জার্মান কূটনীতিক পিটার ফারেনহোল্টজ, বাংলাদেশি-আমেরিকান বিজ্ঞানী নুরান নবী, বাংলাদেশি আইন বিশেষজ্ঞ সেলিম মাহমুদ, নেপালের শিশু অধিকারকর্মী সুন্দর ঘিমিরে, রোহিঙ্গা অধিকারকর্মী রবি আলম, এফসিসি-আইএপিসির চেয়ারম্যান ভেঙ্কট নারায়ণ, সাবেক কূটনীতিক বীনা সিক্রি, ইউনাইটেড ডিপ্লোম্যাটিক কাউন্সিলের সভাপতি আসিফ ইকবাল এবং হ্যান্ড ইন হ্যান্ড ফাউন্ডেশনের মহাসচিব গোলাম জিলানি।
এফসিসির পক্ষ থেকে জানানো হয়েছে, অনুষ্ঠানটির নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত প্রক্রিয়ার অংশ হিসেবে তাদের ব্যবস্থাপনা দলের একজন সদস্য তিলক মার্গ থানায় গিয়েছিলেন। সেখানে বিস্তারিত তথ্য দেওয়ার পর পুলিশ স্পষ্টভাবে অনুমতি দিতে অস্বীকৃতি জানায়। এরপর এফসিসি তাদের সদস্যদের নোটিশ পাঠিয়ে অনুষ্ঠান বাতিলের বিষয়টি জানিয়ে দেয়। এফসিসি ম্যানেজার সদস্যদের উদ্দেশে বলেন, আকস্মিক এই পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণের বাইরে ছিল।
এফসিসির সভাপতি ওয়ায়েল আওয়াদ এই অনুষ্ঠানটিকে অংশীদারত্ব ও উন্নয়ন বিষয়ক একটি 'বুদ্ধিবৃত্তিক আলোচনা' হিসেবে বর্ণনা করেছেন। তবে পুলিশ কেন এর অনুমতি দেয়নি, সে বিষয়ে তিনি নিশ্চিত নন বলে জানান। অন্যদিকে, নয়াদিল্লির ডেপুটি কমিশনার অব পুলিশ (ডিসিপি) শচীন শর্মা পুলিশের হস্তক্ষেপের অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন, এফসিসির প্যানেল আয়োজনের জন্য পুলিশের অনুমতির প্রয়োজন হয় না এবং তারা কোনো অনুষ্ঠানে হস্তক্ষেপ করেননি। তবে দ্য প্রিন্টের হাতে থাকা নথিতে পুলিশের আপত্তির বিষয়টি স্পষ্ট প্রমাণিত হয়েছে।
এফসিসির একটি সূত্র জানিয়েছে, শেখ হাসিনার সংবাদ সম্মেলনের পর বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ভারতের কাছে এ নিয়ে অসন্তোষ প্রকাশ করা হয়েছিল। প্যানেলে আওয়ামী লীগের একজন প্রভাবশালী নেতা এবং রোহিঙ্গা ইস্যুর এক বুদ্ধিজীবী থাকার কারণেই মূলত দিল্লি পুলিশ এই অনুষ্ঠানের অনুমতি প্রত্যাখ্যান করে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এফসিসির সহকারী ম্যানেজার দিল্লি পুলিশের কাছে নিরাপত্তাব্যবস্থার জন্য পুলিশ সদস্য মোতায়েনের অনুরোধ করেছিলেন। চিঠিতে বলা হয়, ২৯ আগস্ট সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত এফসিসি ও বেলজিয়ামভিত্তিক হ্যান্ড ইন হ্যান্ড ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে সেমিনার-কাম-প্রেস কনফারেন্স হওয়ার কথা। কোনো অনাকাক্সিক্ষত ঘটনা এড়াতে সংবাদ সম্মেলনের জন
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২