পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে কলকাতা পুলিশ। শুক্রবার কলকাতায় আয়োজিত তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের সমাবেশকে কেন্দ্র করে এই আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে। অভিযোগ রয়েছে, আদালতের বেঁধে দেওয়া শর্ত অমান্য করে অনুষ্ঠান চালানো এবং পুলিশের কাজে বাধা দেওয়ার মতো ঘটনা ঘটেছে।
তৃণমূল ছাত্র পরিষদের এই সভার জন্য দলটি আগে থেকেই কলকাতা হাইকোর্টের অনুমতি নিয়েছিল। আদালতের নির্দেশে ক্যাথিড্রাল রোডে আয়োজিত এই কর্মসূচির জন্য বেশ কিছু শর্ত ছিল, যার মধ্যে অন্যতম ছিল রাস্তার এক পাশ খোলা রাখা এবং দুপুর ১২টা থেকে ৩টার মধ্যে অনুষ্ঠান শেষ করা। তবে সমাবেশে অতিরিক্ত জনসমাগমের কারণে রাস্তার উভয় লেনই বন্ধ হয়ে যায় এবং নির্ধারিত সময়ের পরও অনুষ্ঠান দীর্ঘায়িত হয়।
এই ঘটনার প্রেক্ষিতে মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়াও অনুষ্ঠানের আয়োজকদের বিরুদ্ধেও একাধিক ধারায় স্বতঃপ্রণোদিত মামলা রুজু করা হয়েছে। অভিযোগকারী শুভেন্দু অধিকারী দাবি করেছেন, আদালতের নির্দেশ অবমাননা, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি এবং সরকারি কাজে বাধা দেওয়ার মতো ঘটনা ঘটেছে।
এর আগে শুক্রবারের সমাবেশে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য বিজেপি সরকারের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছিলেন। চার মাসের বিজেপি শাসনে মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে দাবি করে তিনি দ্রুত তৃণমূল কংগ্রেসের ক্ষমতায় ফেরার প্রত্যাশা ব্যক্ত করেন। মমতা অভিযোগ করেন, রাজনৈতিক প্রতিহিংসা থেকে তৃণমূলের কর্মসূচি দমানোর জন্য পুলিশকে ব্যবহার করছে বিজেপি সরকার। তিনি দাবি করেন, মানুষ এখন তৃণমূলের দিকেই ঝুঁকছে এবং বিজেপির পতন অনিবার্য।
এর ২৪ ঘন্টার মধ্যে বিজেপি সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর করেছে। তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান নিয়ে সাবেক মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত হয়ে এফআইআর রুজু করেছে কলকাতা পুলিশ।
যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভের সম্ভাব্য কঠোর মুদ্রানীতির প্রভাবে বিশ্ববাজারে স্বর্ণের দাম কমেছে। বৃহস্পতিবার প্রতি আউন্স স্বর্ণের…
নিউইয়র্কে এক আলোচনা সভায় প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, টেকসই উন্নয়নের মূল ভিত্তি…
কোটালীপাড়ায় কথিত প্রেমঘটিত বিষয়কে কেন্দ্র করে স্কুলে ঢুকে সপ্তম শ্রেণির এক ছাত্রকে মারধরের অভিযোগ উঠেছে…
আফগানিস্তানের ১০টি লক্ষ্যবস্তুতে বিমান ও ড্রোন হামলা চালিয়েছে পাকিস্তান। বুধবার রাতে এসব হামলা চালানো হয়…
কুমিল্লার দাউদকান্দি থানায় আটক কিশোর গ্যাংয়ের ১৭ সদস্য দরজা ভেঙে পালিয়ে গেছে বলে স্থানীয়দের দাবি।…
বিমান পরিবহন খাত সম্প্রসারণের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের সঙ্গে ১১টি নতুন বিমান কেনার…
This website uses cookies.