আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম বলেছেন, কেবল আইনের বই পড়লেই ভালো আইনজীবী হওয়া সম্ভব নয়। একজন দক্ষ আইনজীবী হিসেবে গড়ে উঠতে হলে মামলার তথ্য, তদন্ত প্রক্রিয়া, সাক্ষ্য-প্রমাণ এবং মামলার প্রতিটি বিষয়ের গভীরে গিয়ে জানার মানসিকতা থাকতে হবে। শনিবার আশুলিয়া মডেল টাউনস্থ মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসে আয়োজিত ‘দ্য আর্ট অব ক্রস এক্সামিনেশন’ শীর্ষক ক্রিমিনাল ট্রায়াল অ্যাডভোকেসি কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিশ্ববিদ্যালয়ের ল’ ক্লাবের আয়োজনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
চিফ প্রসিকিউটর বলেন, সাক্ষী জেরা করার কোনো নির্দিষ্ট একক সূত্র নেই। একজন ট্রায়াল আইনজীবীকে সংশ্লিষ্ট আইনের ওপর গভীর দখল রাখার পাশাপাশি মামলার তদন্তের প্রতিটি ধাপ সম্পর্কে বিস্তারিত জ্ঞান অর্জন করতে হবে। তদন্তের কোথায় ভুল হয়েছে বা সাক্ষ্য-প্রমাণের মধ্যে কোনো ঘাটতি বা অসঙ্গতি রয়েছে কি না, তা খুঁজে বের করার দক্ষতা একজন আইনজীবীর থাকা আবশ্যক বলে তিনি মন্তব্য করেন।
আইন বিভাগের শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, একজন আইনজীবীর প্রধান শক্তি হলো তার মেধা, যুক্তি, জ্ঞান এবং পেশাগত দক্ষতা। একাডেমিক পড়াশোনার পাশাপাশি নিয়মিত আদালতে গিয়ে বাস্তব বিচারিক কার্যক্রম পর্যবেক্ষণ করলে মামলা পরিচালনা, সাক্ষী জেরা ও আইনি যুক্তি উপস্থাপনের বাস্তব অভিজ্ঞতা অর্জন করা সম্ভব। তিনি আইন পেশাকে একটি মর্যাদাপূর্ণ পেশা হিসেবে উল্লেখ করে বলেন, এর ঐতিহ্য রক্ষায় মেধাবী, নৈতিক ও দায়িত্বশীল আইনজীবী তৈরি হওয়া প্রয়োজন।
অনুষ্ঠানের শুরুতে চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম এবং বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আবদুর রব যৌথভাবে বিশ্ববিদ্যালয়ের নবনির্মিত মুট কোর্ট রুম উদ্বোধন করেন। পরে আইন বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি মক ট্রায়াল অনুষ্ঠিত হয়। সেখানে প্রিজাইডিং জাজ হিসেবে চিফ প্রসিকিউটর শিক্ষার্থীদের আইনি যুক্তি ও বিচার কার্যক্রম পর্যবেক্ষণ করেন এবং তাদের ভুল-ত্রুটি ধরিয়ে দিয়ে মামলা পরিচালনার কৌশল সম্পর্কে পরামর্শ দেন।
অনুষ্ঠানে আইন বিভাগের প্রধান আবদুল্লাহ হিল গনি সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর মার্জিনা রায়হান (মদিনা), মোহাম্মদ জহিরুল আমিন, শাইখ মাহদী এবং এস. এম. তাসমিরুল ইসলাম।
কোটালীপাড়ায় কথিত প্রেমঘটিত বিষয়কে কেন্দ্র করে স্কুলে ঢুকে সপ্তম শ্রেণির এক ছাত্রকে মারধরের অভিযোগ উঠেছে…
আফগানিস্তানের ১০টি লক্ষ্যবস্তুতে বিমান ও ড্রোন হামলা চালিয়েছে পাকিস্তান। বুধবার রাতে এসব হামলা চালানো হয়…
কুমিল্লার দাউদকান্দি থানায় আটক কিশোর গ্যাংয়ের ১৭ সদস্য দরজা ভেঙে পালিয়ে গেছে বলে স্থানীয়দের দাবি।…
বিমান পরিবহন খাত সম্প্রসারণের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের সঙ্গে ১১টি নতুন বিমান কেনার…
শহরের যান্ত্রিকতা ও দূষণ যখন মানুষের জীবনকে জটিল করে তুলছে, তখন গ্রামের নির্মল পরিবেশ, সামাজিক…
কক্সবাজারের উখিয়ায় সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন ১ লাখ ৪৯ হাজার ৮০০ পিস ইয়াবা উদ্ধার…
This website uses cookies.