যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলার সঙ্গে ইতিহাসের সবচেয়ে বড় এক তেল চুক্তি স্বাক্ষরের ঘোষণা দিয়েছেন। শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি জানান, এই চুক্তির ফলে যুক্তরাষ্ট্রে জ্বালানি সরবরাহ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে এবং দেশটির তেলের মজুত দ্বিগুণেরও বেশি বাড়বে।
ট্রাম্পের ভাষ্যমতে, এই ঐতিহাসিক চুক্তির জন্য মার্কিন করদাতাদের কোনো অর্থ ব্যয় করতে হবে না। এর ফলে সাধারণ মানুষের জন্য গ্যাসোলিনের দামও বেশ কমে আসবে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদন অনুযায়ী, মধ্যবর্তী নির্বাচনের আগে জ্বালানির দাম নিয়ন্ত্রণে রাখা ট্রাম্পের অন্যতম প্রধান লক্ষ্য। বর্তমানে যুক্তরাষ্ট্রে গ্যাসোলিনের গড় দাম প্রতি গ্যালনে ৪ ডলারের বেশি।
চুক্তিটি চূড়ান্ত করার ক্ষেত্রে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং যুদ্ধ বিষয়কমন্ত্রী পিট হেগসেথ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন বলে ট্রাম্প উল্লেখ করেন। তাঁরা ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে এই প্রক্রিয়া সম্পন্ন করেছেন। চুক্তির আওতায় বেসরকারি খাতের অংশীদারত্বে ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেলের বেশি প্রমাণিত তেল মজুতের ওপর যুক্তরাষ্ট্রের সংখ্যাগরিষ্ঠ নিয়ন্ত্রণ নিশ্চিত করা হয়েছে।
হোয়াইট হাউসের এক কর্মকর্তা জানান, নতুন গঠিত বেসরকারি যৌথ তেল কোম্পানির ৫৫ শতাংশ উৎপাদনের নিয়ন্ত্রণ পাবে যুক্তরাষ্ট্র। মজুতের হিসাবে এটি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম বেসরকারি তেল কোম্পানি হতে পারে। এছাড়া ভেনেজুয়েলার অন্তর্বর্তীকালীন সরকার এই যৌথ উদ্যোগটিকে দেশটির তেলক্ষেত্রে কার্যক্রম পরিচালনার জন্য ১০০ বছরের দীর্ঘমেয়াদি ইজারা দিয়েছে।
পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এই চুক্তিকে দুই দেশের জনগণের জন্য বিশাল বিজয় হিসেবে অভিহিত করেছেন। তিনি দাবি করেন, এর ফলে ভেনেজুয়েলায় প্রায় ১০০ বিলিয়ন ডলারের বেসরকারি বিনিয়োগ আসবে এবং হাজার হাজার উচ্চ বেতনের কর্মসংস্থান সৃষ্টি হবে, যা দেশটির অর্থনীতি পুনর্গঠনে ভূমিকা রাখবে। অন্যদিকে ভেনেজুয়েলার অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে দেলসি রদ্রিগেজ জানান, দেশের উন্নয়ন, শ্রমিকদের আয় বৃদ্ধি এবং জনগণের কল্যাণে বিশাল জ্বালানি মজুতকে কাজে লাগানোই তাদের লক্ষ্য।
রাজধানীর গণপরিবহনে শৃঙ্খলা ফেরাতে এবং যানজট কমাতে ছয়টি রুটে একক কোম্পানির অধীনে বাস চালানোর সিদ্ধান্ত…
নেত্রকোনার দুর্গাপুরে লুৎফুজ্জামান আলিফ ফকির নামের এক সাংবাদিককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাতে…
সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ১ অক্টোবরের পর থেকে ২০ বার হামলা…
যুক্তরাষ্ট্রের ওরেগনের একটি প্রাথমিক স্কুলে বন্দুকধারীর হামলায় তিন শিশু ও এক শিক্ষক নিহত হয়েছেন। ঘটনায়…
জ্বালানির মূল্যবৃদ্ধির প্রভাবে সেপ্টেম্বরে ফ্রান্সে বার্ষিক ভোক্তা মূল্যস্ফীতি বেড়ে ৩.১ শতাংশে দাঁড়িয়েছে, যা আগস্টে ছিল…
বাংলাদেশের জন্য প্রস্তাবিত ৪৫০ থেকে ৫০০ কোটি ডলারের নতুন ঋণ কর্মসূচি নিয়ে আলোচনায় রাজস্ব আহরণ…
This website uses cookies.