
সৌদি প্রো লিগে ঘরের মাঠে পিছিয়ে পড়েও দারুণ প্রত্যাবর্তনে জয় পেয়েছে আল নাসর। শুক্রবার (২৯ আগস্ট) রাতে অনুষ্ঠিত ম্যাচে আল তাউনকে ২-১ গোলে পরাজিত করেছে দলটি। ম্যাচের ১১তম মিনিটে গোল করে সফরকারীরা এগিয়ে গেলেও প্রথমার্ধের যোগ করা সময়ে সামু কস্তার গোলে সমতায় ফেরে আল নাসর।
দ্বিতীয়ার্ধের পঞ্চম মিনিটে জয়সূচক গোলটি করেন ক্রিশ্চিয়ানো রোনালদো। বক্সের ভেতর থেকে মোহামেদ সিমাকানের নেওয়া শট লক্ষ্য বরাবর ছিল, যা কাছ থেকে পা ছুঁইয়ে জালে জড়িয়ে দেন পর্তুগিজ তারকা। এই গোলের মাধ্যমে নিজের ক্যারিয়ারের গোলসংখ্যা ৯৭৮-এ উন্নীত করেছেন ৪১ বছর বয়সী এই মহাতারকা। হাজার গোলের মাইলফলক ছুঁতে তার প্রয়োজন আর মাত্র ২২টি গোল।
চলতি মৌসুমে সৌদি প্রো লিগে তিন ম্যাচ খেলে রোনালদোর গোলসংখ্যা দাঁড়িয়েছে দুইয়ে। লিগ শিরোপা ধরে রাখার মিশনে দারুণ ছন্দে থাকা আল নাসর মৌসুমের প্রথম চার ম্যাচেই জয় তুলে নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষস্থান ধরে রেখেছে।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২