আওয়ামী লীগ সরকারের শাসনামলে বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে গুমের ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানকে গ্রেপ্তার দেখিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। প্রসিকিউশনের আবেদনের প্রেক্ষিতে বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এই আদেশ প্রদান করেন।
ট্রাইব্যুনাল এই মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২৭ অক্টোবর দিন ধার্য করেছেন। বৃহস্পতিবার ট্রাইব্যুনালে শুনানিকালে প্রসিকিউশনের পক্ষে প্রসিকিউটর গাজী এমএইচ তামিম, প্রসিকিউটর শাইখ মাহদী এবং তাসমিরুল ইসলামসহ অন্যান্য প্রসিকিউটররা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, ২০২৫ সালের ৩ জুন সালাহউদ্দিন আহমদ নিজের গুম হওয়ার অভিযোগ এনে চিফ প্রসিকিউটর কার্যালয়ে একটি মামলা দায়ের করেন। এই মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট সাতজনকে আসামি করা হয়েছে। মামলার অন্য অভিযুক্তরা হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ, সাবেক আইজিপি একেএম শহীদুল হক, ডিএমপির সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়া, মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান এবং কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের সাবেক প্রধান মনিরুল ইসলাম।
মানবাধিকার ও ন্যায়বিচার নিশ্চিতকরণ এবং বিদ্যমান আইন সংশোধনের লক্ষ্যে ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে তিনটি…
বাজেট সংকটের কারণে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) কার্যক্রমে বিঘ্ন ঘটছে বলে জানিয়েছেন চিফ অব স্টাফ…
বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সম্পর্ক গড়ে তোলা ও শারীরিক নির্যাতনের অভিযোগে তেলেগু চলচ্চিত্র নির্মাতা পবন সাদিনেনিকে…
পবিত্র মক্কায় আধ্যাত্মিক সফরে গিয়ে নিজের দেশের তরুণদের নিজের পায়ে দাঁড়ানোর বার্তা দিলেন আলোচিত অভিনেত্রী…
চীন-নেপাল সীমান্তে নতুন একটি হ্রদ তৈরি হওয়ায় তীর ভেঙে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। তিব্বতের গিরং…
জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে স্বরাষ্ট্রমন্ত্রীর একটি মন্তব্যকে কেন্দ্র করে হট্টগোল শুরু হয়। বিরোধীদলীয় নেতা ডা.…
This website uses cookies.