
নেপাল-তিব্বত সীমান্তে কোনো পূর্বসংকেত ছাড়াই আঘাত হানা এক প্রলয়ংকরী আকস্মিক বন্যায় নিজের পরিবারকে হারিয়েছেন এক ব্যবসায়ী। নুয়াকোটের ত্রিশূলী বাজারের কাপড় ব্যবসায়ী ওই ব্যক্তি জানান, ঘটনার দিন এলাকায় কোনো বৃষ্টিপাত ছিল না এবং সবাই দৈনন্দিন কাজে ব্যস্ত ছিলেন। হঠাৎ প্রশাসনের পক্ষ থেকে নদীর বাঁধ ভেঙে যাওয়ার সতর্কবার্তা দেওয়া হয় এবং দ্রুত উঁচু স্থানে সরে যাওয়ার নির্দেশনা আসে। কিন্তু নিরাপদ আশ্রয়ে যাওয়ার পর্যাপ্ত সময় পাওয়ার আগেই কাদা ও পানির বিশাল ঢেউ ধেয়ে আসে। সেই মুহূর্তের বর্ণনা দিতে গিয়ে তিনি জানান, চোখের পলকেই তার স্ত্রী ও তরুণ ছেলে পানির প্রবল স্রোতে ভেসে যান। তাদের কোনো সন্ধান এখনও পাওয়া যায়নি।
ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মূলত ভোতে কোশি নদীর উপনদীতে হিমবাহ ধসে পানি আটকে যাওয়ার ফলেই এই ভয়াবহ জলোচ্ছ্বাসের সৃষ্টি হয়েছে। রাসুয়া জেলার প্রধান শুল্ক কর্মকর্তা রাজেন্দ্র ধুঙ্গানা জানান, তিনি প্রায় ১০০ মিটার উঁচু ঢেউয়ের মতো পানি ধেয়ে আসতে দেখেছেন, যা চোখের পলকে একটি আস্ত বাজার ভাসিয়ে নিয়ে যায়। বর্তমানে রাসুয়া, নুয়াকোট এবং ধাদিং জেলার বিস্তীর্ণ এলাকা কয়েক মিটার গভীর কাদা ও পলির নিচে তলিয়ে আছে। শত শত ঘরবাড়ি ও দোকানপাট ধ্বংস হওয়ার পাশাপাশি বহু মানুষ প্রিয়জন হারানোর শোকে পাথর হয়ে কাদার স্তূপের দিকে তাকিয়ে নিখোঁজ স্বজনদের অপেক্ষায় দিন গুনছেন।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২