
নেপালের সীমান্তবর্তী অঞ্চলে আঘাত হানা আকস্মিক বন্যায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এ পর্যন্ত বন্যায় মৃতের সংখ্যা ১৬৫ জনে দাঁড়িয়েছে। প্রাকৃতিক এই দুর্যোগে নেপালের দুর্গম পাহাড়ি এলাকায় আটকে পড়েছেন টালিউডের জনপ্রিয় অভিনেতা খরাজ মুখোপাধ্যায়। গত ২০ আগস্ট ‘শিকার’ সিনেমার শুটিংয়ের জন্য তিনি নেপালে গিয়েছিলেন। তার সঙ্গে রয়েছেন স্ত্রী প্রতিভা মুখোপাধ্যায় এবং সিনেমার শুটিং ইউনিটের অন্যান্য সদস্যরা।
রাসুয়া জেলার দুর্গম পাহাড়ি এলাকায় শুটিংয়ের সময় হঠাৎ প্রবল বৃষ্টিপাত শুরু হয় এবং নদীর পানি দ্রুত বৃদ্ধি পেতে থাকে। এই পরিস্থিতির কারণে মুহূর্তের মধ্যেই রাস্তাঘাট এবং একাধিক সেতু ভেসে যায়। খরাজ মুখোপাধ্যায় ভারতীয় সংবাদমাধ্যম আজকালকে মোবাইল ফোনে জানান, ২৬ আগস্ট তাদের কলকাতায় ফেরার কথা ছিল। কিন্তু যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হওয়া এবং বিমানের টিকিট না পাওয়ায় তারা বর্তমানে নেপালে আটকা পড়েছেন। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে আগামী ২৮ আগস্ট গোরখপুর হয়ে দেশে ফেরার চেষ্টা করবেন বলে তিনি জানিয়েছেন।
তিনি আরও জানান, ‘শিকার’ সিনেমার শুটিংয়ের জন্য চিত্রনায়িকা অপু বিশ্বাস ও অভিনেতা রজতাভ দত্তও নেপালে গিয়েছিলেন। তবে তারা নিরাপদে রয়েছেন বলে খরাজ জানিয়েছেন। নেপালের এই ভয়াবহ বন্যায় ঘরবাড়ি ও অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২