
প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী এবং তার অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন ও ব্যক্তিগত সহকারী-২ আব্দুর রহমান সানির নাম ও ছবি ব্যবহার করে ফেসবুকে ভুয়া আইডি খোলার অভিযোগে কারকান রানা নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সিটি-সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগ রোববার (২৩ আগস্ট) অভিযোগের পরিপ্রেক্ষিতে বিভিন্ন ভুয়া আইডির তথ্য বিশ্লেষণ করে তাকে গ্রেপ্তার করে।
সোমবার (২৪ আগস্ট) ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) নিয়াজ মেহেদী এ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত ওই প্রতারক ফেসবুক আইডিগুলো ব্যবহার করে অপপ্রচার এবং মিথ্যা ও বানোয়াট তথ্য ছড়িয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের সম্মানহানি করছিল। এছাড়া আরও অনেকের নামে সে একাধিক আইডি ও পেজ তৈরি করেছিল বলে পুলিশের প্রাথমিক তদন্তে উঠে এসেছে।
অভিযোগের ভিত্তিতে সিটি-সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের ই-ফ্রড ইনভেস্টিগেশন টিম রোববার বিকেলে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। এসময় তার কাছ থেকে মোবাইল ফোনসহ বিভিন্ন ডিজিটাল আলামত জব্দ করা হয়েছে। এ ঘটনায় বনানী থানায় সাইবার সুরক্ষা আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে সাত দিনের রিমান্ড আবেদন জানানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২