
সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানকে নিয়ে প্রস্তাবিত ‘মক্কা যৌথ প্রতিরক্ষা’ জোটে যুক্ত হওয়ার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ। সোমবার (২৪ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির এ কথা জানান। তিনি স্পষ্টভাবে উল্লেখ করেন যে, ঢাকা এই প্রস্তাবটিকে অত্যন্ত ইতিবাচকভাবে দেখছে।
প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা এতে আগ্রহ প্রকাশ করেছি। বাংলাদেশ বিষয়টিকে স্বীকৃতি দেয় এবং এ বিষয়ে আমাদের আগ্রহ রয়েছে। বিষয়টিকে ঢাকা অত্যন্ত ইতিবাচকভাবে দেখছে।’ তিনি আরও বলেন, মক্কার সঙ্গে বাংলাদেশের মানুষের আবেগ ও হৃদয়ের গভীর সম্পর্ক রয়েছে। তাই মধ্যপ্রাচ্য বা ইসলামি দেশগুলোর মধ্যে কোনো নিরাপত্তা জোট গঠিত হলে সেখানে বাংলাদেশের অংশগ্রহণ অস্বাভাবিক কিছু নয়।
এ সময় নিজের দ্বৈত বা ব্রিটিশ নাগরিকত্ব নিয়ে বিভিন্ন মহলে চলা সমালোচনারও জবাব দেন হুমায়ুন কবির। তিনি বলেন, আমি একজন গর্বিত বাংলাদেশি নাগরিক। এ নিয়ে যেসব গণমাধ্যম বা মহল সমালোচনা কিংবা অপপ্রচার চালাচ্ছে, তারা প্রকৃতপক্ষে দেশের ভালো চায় না।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২