Header Premium (728×90)

মার্কিন নিষেধাজ্ঞার আতঙ্কে ইরানি রিয়ালের রেকর্ড দরপতন

মার্কিন ডলারের বিপরীতে বড় ধরনের দরপতনের কবলে পড়েছে ইরানের জাতীয় মুদ্রা রিয়াল। সোমবার অনানুষ্ঠানিক মুদ্রা বাজারে ডলারের বিপরীতে রিয়ালের মান ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে গিয়ে ঠেকেছে। অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)-এর তথ্য অনুযায়ী, এ সময় প্রতি মার্কিন ডলারের বিনিময় মূল্য রেকর্ড ২০ লাখ ২০ হাজার (২.০২ মিলিয়ন) রিয়ালে দাঁড়িয়েছে।

ওয়াশিংটনের পক্ষ থেকে তেহরানের ওপর আরও কঠোর নিষেধাজ্ঞা জারির প্রস্তুতির মধ্যেই দেশটির মুদ্রাবাজারে এই ধস দেখা দিল। যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ এবং টানা প্রায় ছয় মাসের যুদ্ধ পরিস্থিতির কারণে ইরানের অর্থনীতি বর্তমানে চরম সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। যদিও দেশটির কেন্দ্রীয় ব্যাংকের আনুষ্ঠানিক বিনিময় হার প্রতি ডলারে প্রায় ১৫ লাখ রিয়াল, তবে সাধারণ ইরানিরা মূলত অনানুষ্ঠানিক বাজার থেকেই বৈদেশিক মুদ্রা লেনদেন করে থাকেন।

এদিকে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট সোমবার নতুন করে বড় ধরনের নিষেধাজ্ঞার ঘোষণা দেওয়ার কথা জানিয়েছেন, যাকে তিনি ‘অর্থনৈতিক ডি-ডে’ হিসেবে অভিহিত করেছেন। এই নিষেধাজ্ঞার আওতায় ইরানের সঙ্গে বাণিজ্যে যুক্ত থাকা তৃতীয় দেশগুলোর ওপরও সেকেন্ডারি নিষেধাজ্ঞা আরোপের পরিকল্পনা রয়েছে।

এতসব সংকটের মধ্যেও হরমুজ প্রণালির ওপর নিয়ন্ত্রণ বজায় রেখেছে তেহরান। বৈশ্বিক তেল বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথটি দিয়ে অননুমোদিত জাহাজ চলাচলের ওপর ইরান কঠোর কড়াকড়ি আরোপ করে রেখেছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin

Recent Posts

উপকূলের অর্থনৈতিক সমৃদ্ধিতে নারী ও যুবদের অংশগ্রহণ বাড়াতে গুরুত্ব

বরগুনার পাথরঘাটায় এক সভায় উপকূলীয় অঞ্চলের অর্থনৈতিক সমৃদ্ধি ও টেকসই জীবিকার জন্য নারী ও যুবদের…

9 minutes ago

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে ১৯৫৬ সালের আইনে কঠোর ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

বিশ্বজুড়ে চলমান জ্বালানি সংকটের অজুহাতে এলপিজি সিলিন্ডারের কৃত্রিম সংকট সৃষ্টি বা ধর্মঘট ডেকে দাম বাড়ানোর…

18 minutes ago

ভৈরবে ১৬ বছরের পুরনো জমি নিয়ে বিরোধ, প্রাণনাশের হুমকি

কিশোরগঞ্জের ভৈরবে ১৬ বছর আগে এওয়াজ বদল করা জমি পুনরায় বিক্রির ও দখলের চেষ্টার অভিযোগ…

57 minutes ago

হামের প্রকোপে ২৪ ঘণ্টায় সাত শিশুর মৃত্যু, আক্রান্ত ১২০০

দেশে হামের প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও সাত শিশুর মৃত্যুর…

1 hour ago

টঙ্গীতে এসেনশিয়াল ড্রাগসের কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ২১ ইউনিট

গাজীপুরের টঙ্গীর চেরাগ আলী এলাকায় অবস্থিত এসেনশিয়াল ড্রাগস লিমিটেড কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার…

2 hours ago

ভারতে ককরোচ পার্টির দুই নেতা পাঁচ দিনের জেল হেফাজতে

দিল্লির যন্তর মন্তরে অনুমতি ছাড়া প্রবেশ ও বিক্ষোভের ঘটনায় ককরোচ জনতা পার্টির দুই নেতাকে পাঁচ…

2 hours ago

This website uses cookies.