Header Premium (728×90)

প্রতিপক্ষকে চড় মারায় মেসিকে জরিমানা করল এমএলএস কর্তৃপক্ষ

মেজর লিগ সকার (এমএলএস) কর্তৃপক্ষ ইন্টার মায়ামির আর্জেন্টাইন তারকা লিওনেল মেসিকে জরিমানা করেছে। প্রতিপক্ষ এক ফুটবলারের ঘাড়ের পেছনে চড় মারার অপরাধে এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। একই ম্যাচে প্রতিপক্ষের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ার দায়ে মায়ামির আরেক খেলোয়াড় ইয়ান ফ্রেকেও জরিমানা করা হয়েছে। তবে এমএলএস কর্তৃপক্ষ এই দুই ফুটবলারের জরিমানার সুনির্দিষ্ট অর্থ প্রকাশ করেনি।

ফিলাডেলফিয়ার বিপক্ষে ২-২ গোলে ড্র হওয়া ম্যাচের দ্বিতীয়ার্ধের অতিরিক্ত সময়ে ঘটনাটি ঘটে। ম্যাচের এক পর্যায়ে ফিলাডেলফিয়ার কুইন সালিভানের সঙ্গে মেসি কথা-কাটাকাটিতে জড়িয়ে পড়েন। সেই উত্তপ্ত মুহূর্তে মেসি সালিভানের ঘাড়ের পেছনে হাত দিয়ে চড় মারেন।

অন্যদিকে, ইয়ান ফ্রের জরিমানার ঘটনাটিও কুইন সালিভানকে ঘিরেই ঘটেছে। পেনাল্টি বক্সের ভেতর বল নিয়ে এগিয়ে যাওয়ার সময় সালিভান পা পিছলে পড়ে গেলে ফ্রের সঙ্গে তার ধাক্কাধাক্কি হয়। এক পর্যায়ে ফ্রে সালিভানের ঘাড় ধরে ফেলেন। পরে উঠে দাঁড়িয়ে ফ্রে-কে ট্যাকল করেন সালিভান।

ম্যাচটির শেষদিকে বলের বাইরে সংঘর্ষের ঘটনায় মায়ামির ইয়ানিক ব্রাইট এবং সালিভানের ভাই ক্যাভান সালিভানকে লাল কার্ড দেখানো হয়েছিল। তবে পরবর্তীতে স্বাধীন পর্যালোচনা কমিটির সর্বসম্মত সিদ্ধান্তের ভিত্তিতে ক্যাভান সালিভানের লাল কার্ড এবং এক ম্যাচের নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়া হয়েছে।

এছাড়া অন্য একটি ম্যাচে অতিরঞ্জিতভাবে পড়ে যাওয়ার অভিযোগে মিনেসোটা ইউনাইটেডের রক্ষণভাগের খেলোয়াড় অ্যান্থনি মার্কানিচকেও জরিমানা করেছে এমএলএস। আটলান্টা ইউনাইটেডের কাছে ২-১ গোলে হারা ম্যাচের দ্বিতীয়ার্ধে তিনি এই কাণ্ড ঘটিয়েছিলেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Ei Din

Recent Posts

ভাঙ্গুড়ায় দুর্গাপূজার নিরাপত্তা ও প্রস্তুতি পর্যবেক্ষণ করল উপজেলা প্রশাসন

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পাবনার ভাঙ্গুড়ায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন উপজেলা প্রশাসন ও পুলিশ কর্মকর্তারা। তারা…

2 minutes ago

এনসিপির কেন্দ্রীয় কমিটিতে আসছে বড় ধরনের রদবদল

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটিতে রদবদল আসছে। দলের তিন নেতা জানিয়েছেন, দু-একদিনের মধ্যেই আনুষ্ঠানিক…

22 minutes ago

প্রেমের টানে মাদারীপুরে চীনা যুবক, ধর্মান্তরিত হয়ে বিয়ের ইচ্ছা

সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয়ের সূত্র ধরে প্রেমের টানে হাজার মাইল পেরিয়ে মাদারীপুরে এসেছেন ওয়াং এরলিং নামের…

38 minutes ago

বাবার মৃত্যুতে সাদামাটা জন্মদিন কাটাচ্ছেন শ্রাবণ্য তৌহিদা

জনপ্রিয় উপস্থাপক ও চিকিৎসক শ্রাবণ্য তৌহিদা আজ তার জন্মদিন উদযাপন করছেন। বাবার মৃত্যুর কারণে এবার…

1 hour ago

নতুন ভিডিওতে সীতার রণরূপে সাই পল্লবী, রামায়ণে রণবীর-যশ

ভারতীয় মহাকাব্য ‘রামায়ণ’ অবলম্বনে নির্মিতব্য সিনেমা ‘রামায়ণ: রাইজ অব আ লেজেন্ড’-এর নতুন ভিডিওতে সীতার চরিত্রে…

1 hour ago

যমুনায় কোটি টাকার অবৈধ জাল উদ্ধার, পুড়িয়ে ধ্বংস করলো মৎস্য বিভাগ

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার যমুনা নদীতে অভিযান চালিয়ে প্রায় ১ কোটি টাকা বাজারমূল্যের ১ লাখ ৫…

1 hour ago

This website uses cookies.