
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের আগামী সপ্তাহে ভারত সফরের সম্ভাবনা তৈরি হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের বরাতে এই তথ্য জানা গেছে। প্রতিবেদন অনুযায়ী, তারেক রহমান আগামী ২৩ থেকে ২৫ আগস্ট নয়াদিল্লিতে অবস্থান করতে পারেন। এর আগে ধারণা করা হচ্ছিল যে, তিনি শুক্রবার (২১ আগস্ট) ভারত সফরে যেতে পারেন।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে প্রত্যর্পণ করা নিয়ে ঢাকা ও নয়াদিল্লির মধ্যে যে কূটনৈতিক টানাপড়েন চলছে, তার মধ্যেই তারেক রহমানের এই সম্ভাব্য ভারত সফরের খবরটি সামনে এল। তবে এখন পর্যন্ত নয়াদিল্লি কিংবা ঢাকা—কোনো পক্ষ থেকেই এই সফরের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা দেওয়া হয়নি।
এদিকে, তারেক রহমানের দিল্লি সফরকে কেন্দ্র করে ভারতের রাষ্ট্রপতি ভবনের পক্ষ থেকে একটি সরকারি বিবৃতি প্রকাশের এক ঘণ্টার মধ্যেই তা প্রত্যাহার করে নেওয়ার ঘটনা ঘটেছে। ওই বিবৃতিতে জানানো হয়েছিল যে, বাংলাদেশের প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক অভ্যর্থনার মহড়ার কারণে শনিবার রাষ্ট্রপতি ভবনে নিয়মিত ‘চেঞ্জ অব গার্ড’ অনুষ্ঠানটি হবে না।
পরবর্তীতে শুক্রবার বিকেল ৩টার দিকে ভারতের রাষ্ট্রপতির কার্যালয় থেকে পাঠানো নতুন এক বিবৃতিতে জানানো হয়, ২১ আগস্ট ২০২৬ তারিখে প্রকাশিত ‘নো চেঞ্জ অব গার্ড সেরেমনি দিস স্যাটারডে’ শীর্ষক সংবাদ বিজ্ঞপ্তিটি প্রত্যাহার করা হলো। সবশেষে ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে তারেক রহমানের সম্ভাব্য ভারত সফরের নতুন তারিখ হিসেবে আগামী সপ্তাহের কথা উল্লেখ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২