
নারায়ণগঞ্জের বন্দরে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদ হাসান বুলবুলকে কুপিয়ে হত্যার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন দলটির নেতাকর্মীরা। শুক্রবার সকালের দিকে বন্দরের মদনপুর এলাকায় এই অবরোধ কর্মসূচি পালন করা হয়। এতে মহাসড়কের উভয় পাশে কয়েক কিলোমিটার জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয় এবং প্রায় দুই ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়।
কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম শেখ জানান, শুক্রবার বেলা ১১টার দিকে আন্দোলনকারীরা সড়ক থেকে অবরোধ তুলে নিলে পুনরায় মহাসড়কে যানবাহন চলাচল শুরু হয়। এর আগে সকাল থেকে শুরু হওয়া এই অবরোধের কারণে দীর্ঘ সময় ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা।
এর আগে, বৃহস্পতিবার রাত ১০টার দিকে বন্দর উপজেলার সালেহনগর এলাকায় দুর্বৃত্তদের হাতে নির্মমভাবে খুন হন ইসলামী যুব আন্দোলন নেতা জাহিদ হাসান বুলবুল। তিনি ওই এলাকার রাজা মাস্টারের ছেলে। অভিযোগ উঠেছে, বন্দরে একটি রিকশার গ্যারেজ লুটের ঘটনায় দায়ের করা মামলা তুলে না নেওয়ার জেরে ক্ষুব্ধ হয়ে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যা করেছে।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২