
সিরাজগঞ্জে একটি মাদক মামলায় অভিযোগ প্রমাণিত হওয়ায় তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার দুপুরে সিরাজগঞ্জের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. ইকবাল হোসেন এ রায় ঘোষণা করেন। সাজাপ্রাপ্ত প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে এবং অনাদায়ে তাদের আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের পিপি রফিক সরকার।
দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন রাজশাহীর গোদাগাড়ী উপজেলার চন্দলিয়া কুমারপুর গ্রামের সেজবুল ইসলাম, রানীনগর গ্রামের সোহেল রানা এবং বিদিরপুর গ্রামের আরিফুল ইসলাম সাগর।
মামলার বিবরণে জানা যায়, ২০২১ সালের ৪ অক্টোবর গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১২-এর একটি দল সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের মহিষলুটি বাজারে চেকপোস্ট বসায়। র্যাবের উপস্থিতি টের পেয়ে একটি ট্রাক পালানোর চেষ্টা করলে সদস্যরা সেটিকে ধাওয়া করে আটক করেন। পরে তল্লাশি চালিয়ে ট্রাক থেকে ২৫০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয় এবং ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয় এবং দীর্ঘ শুনানি ও সাক্ষ্য গ্রহণ শেষে আদালত এই রায় প্রদান করেন।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২