চট্টগ্রামের বোয়ালখালীতে একটি বসতঘর থেকে চুরি হওয়া একটি গরু ও একটি মহিষ উদ্ধার করেছে পুলিশ। এ সময় চুরির কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) ভোর ৫টার দিকে বোয়ালখালী উপজেলার সারোয়াতলী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের কালু চৌধুরী বাড়ির মো. সজীবের ঘর থেকে এগুলো উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার ভোরে পটিয়া উপজেলার নিমতলা মাজার এলাকা থেকে একটি মিনি পিকআপে করে মহিষ চুরি করে পালাচ্ছিল চোরের দল। বিষয়টি টের পেয়ে স্থানীয়রা তাদের ধাওয়া করলে পিকআপটি উপজেলার দাশের দিঘি হয়ে সারোয়াতলীতে ঢুকে পড়ে। খবর পেয়ে বোয়ালখালী থানা পুলিশ দ্রুত অভিযান চালিয়ে সজীবের বসতঘর থেকে চোরাই গরু ও মহিষটি উদ্ধার করে। এ সময় চুরির কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।
মহিষের মালিক মো. আবদুল্লাহ বিন ছাবের জানান, তিনি উন্মুক্ত বিলে মহিষ লালন-পালন করেন। ঘটনার দিন ভোরে চোরচক্র প্রথমে একটি পিকআপে করে তার দুটি মহিষ নিয়ে যায়। এরপর তারা যখন আরেকটি মহিষ তোলার চেষ্টা করছিল, তখন তিনি বিষয়টি দেখে ফেলেন। এতে চোরের দল তড়িঘড়ি করে গাড়ি নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।
আবদুল্লাহ বিন ছাবের আরও জানান, তিনি চোরদের গাড়িটি আটকানোর চেষ্টা করেও সফল হননি। এ সময় একটি সিএনজিচালিত অটোরিকশা দিয়ে পিকআপের গতি রোধ করার চেষ্টা করা হলে পিকআপটি সেটিকে সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি ক্ষতিগ্রস্ত হয় এবং এর চালক আহত হন।
বাংলাদেশের ষড়ঋতুর অপূর্ব রূপ বৈচিত্র্য, ঐতিহ্যবাহী সংস্কৃতি এবং দেশপ্রেমের গভীর সম্পর্ক নিয়ে একটি বিশেষ আলোচনা।
সিরাজগঞ্জ পৌর বিএনপির ১১ নম্বর ওয়ার্ডের সভাপতি মো. মিন্টু শেখকে মানববন্ধনে বক্তব্য শেষে দলীয় শৃঙ্খলা…
নেপাল ও তিব্বতের হিমালয় অঞ্চলে হিমবাহ ধসের ফলে সৃষ্ট আকস্মিক বন্যায় অন্তত ৩৮৯ জনের মৃত্যু…
ফেনীর সোনাগাজীতে পরকীয়ার অভিযোগে এক যুবদল নেতা ও গৃহবধূকে খুঁটিতে বেঁধে ১৬ ঘণ্টা শারীরিক নির্যাতনের…
বৃষ্টিবিঘ্নিত লর্ডস টেস্টের প্রথম দিনে মোহাম্মদ আব্বাসের বিধ্বংসী বোলিংয়ের মুখে পড়েও জেমি স্মিথ ও জর্ডান…
বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্বভার গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী সানায়ে…
This website uses cookies.