
ভিডিও নির্মাতাদের জন্য বড় ধরনের পরিবর্তনের ঘোষণা দিয়েছে ইউটিউব। আগামী ২৪ আগস্ট থেকে প্ল্যাটফর্মটি সব ধরনের ভিডিওর পাবলিক ভিউ গণনার পদ্ধতিতে নতুন নিয়ম কার্যকর করতে যাচ্ছে। এই পরিবর্তনের ফলে দর্শকরা কোনো ভিডিওতে ক্লিক করার পর সেটি চালু হওয়া মাত্রই তা একটি পাবলিক ভিউ হিসেবে গণ্য হবে।
এতদিন ইউটিউব ভিডিওর ধরন অনুযায়ী ভিউ গণনার ক্ষেত্রে ভিন্ন ভিন্ন পদ্ধতি অনুসরণ করত। গত বছর শর্টস ভিডিওর জন্য নতুন নিয়ম চালুর পর এবার সাধারণ ভিডিওসহ অন্যান্য সব কনটেন্টের ক্ষেত্রেও একই পদ্ধতি প্রয়োগ করা হচ্ছে। নতুন এই ব্যবস্থায় দর্শক ভিডিওটি চালু করার পর প্রথম অংশ দেখা মাত্রই সেটি পাবলিক ভিউয়ের তালিকায় যুক্ত হয়ে যাবে। এমনকি দর্শক কয়েক সেকেন্ড পর ভিডিওটি বন্ধ করে দিলেও সেই ভিউ গণনার বাইরে থাকবে না।
এই পরিবর্তনের ফলে আগামী ২৪ আগস্টের পর থেকে অনেক চ্যানেলের ভিউ সংখ্যা আগের চেয়ে দ্রুত বাড়তে দেখা যেতে পারে। তবে ইউটিউব কর্তৃপক্ষ জানিয়েছে, ভিউ সংখ্যা বাড়ার অর্থ এই নয় যে নির্মাতাদের আয়ও একই হারে বৃদ্ধি পাবে।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২