
শরৎকাল শুরু হলেও দেশজুড়ে এখনো বর্ষার আমেজ রয়ে গেছে। মঙ্গলবার দিনভর রাজধানীর আকাশ ছিল মেঘলা এবং গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে। তবে উপকূলীয় এলাকায় ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হয়েছে, যার মধ্যে কক্সবাজারে সর্বোচ্চ ১১২ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে।
আবহাওয়াবিদ ড. আবুল কালাম মল্লিক জানিয়েছেন, বঙ্গোপসাগরে সৃষ্ট স্থল নিম্নচাপটি আগামী ২৪ ঘণ্টার মধ্যে দুর্বল হয়ে লঘুচাপ আকারে মৌসুমি বায়ুর অক্ষের সঙ্গে মিশে যেতে পারে। এর ফলে আগামী দুই দিন বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা কম থাকবে। তবে মৌসুমি বায়ু সক্রিয় থাকায় আগামী ২১ থেকে ২৩ আগস্ট সারা দেশে বৃষ্টিপাতের প্রবণতা আবারও বাড়তে পারে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বর্তমানে ভারী বৃষ্টিপাতের কোনো সতর্কবার্তা না থাকলেও আজ বুধবার ঢাকাসহ সারা দেশে বিচ্ছিন্নভাবে বৃষ্টি হতে পারে। এ সময় আকাশ আংশিক ও অস্থায়ীভাবে মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে।
এদিকে বঙ্গোপসাগরে সৃষ্ট এই স্থল নিম্নচাপের প্রভাবে সাগর উত্তাল থাকায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত বহাল রাখা হয়েছে। মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২