
ভোলার সদর উপজেলায় স্বামী ফরহাদ হোসেন টিটব মুন্সিকে কুপিয়ে হত্যার পর মরদেহ টুকরো টুকরো করে পাতিলে রাখার চাঞ্চল্যকর মামলায় স্ত্রী নুরনাহার বেগমকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। ভোলার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২ এর বিচারক মো. এনায়েত উল্ল্যাহ এই রায় ঘোষণা করেন।
মামলার বিবরণ থেকে জানা যায়, ২০২১ সালের ২৪ অক্টোবর ভোরে ভোলা সদর উপজেলার আলীনগর ইউনিয়নের রুহিতা গ্রামের পণ্ডিতের পোল এলাকায় এই নৃশংস হত্যাকাণ্ড ঘটে। নিহত ফরহাদ হোসেন টিটব মুন্সি উত্তর দিঘলদী ইউনিয়নের বেলায়েত হোসেন মুন্সির ছেলে ছিলেন।
ঘটনার আগের রাতে টিটব তার দ্বিতীয় স্ত্রী নুরনাহার বেগমের বাড়িতে যান। সেখানে পারিবারিক কলহের একপর্যায়ে টিটব ঘুমিয়ে পড়লে নুরনাহার তাকে দা দিয়ে কুপিয়ে হত্যা করেন। এরপর নিহতের হাত ও পা টুকরো টুকরো করে একটি পাতিলে ভরে রাখা হয়। সকালে স্থানীয় বাসিন্দারা নুরনাহারকে রক্তাক্ত দা হাতে ঘরের সামনে বসে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে এসে তাকে গ্রেপ্তার করে এবং নিহতের মরদেহ উদ্ধার করে।
তৎকালীন পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছিল, নিহত টিটব মাদক সেবন ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। এই বিষয় নিয়ে স্বামী ও স্ত্রীর মধ্যে প্রায়ই বিরোধ ও মারামারি হতো। পারিবারিক কলহের জেরে ক্ষিপ্ত হয়েই নুরনাহার এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন বলে প্রাথমিকভাবে ধারণা করেছিল পুলিশ। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত এই রায় প্রদান করলেন।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২