Header Premium (728×90)

ঝিনাইদহ-১ আসনের সাবেক এমপি নায়েব আলী জোয়ার্দার গ্রেপ্তার

ঝিনাইদহ-১ আসনের সাবেক সংসদ সদস্য, সাবেক উপজেলা চেয়ারম্যান এবং ঝিনাইদহ নিষিদ্ধ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি নায়েব আলী জোয়ার্দারকে গ্রেপ্তার করেছে শৈলকুপা থানা পুলিশ। শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে ঝিনাইদহ শহরের আরাপপুর জামতলা মডেল মসজিদের সামনে অবস্থিত নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

নায়েব আলী জোয়ার্দারের পরিবারের সদস্যরা জানিয়েছেন, রাত আড়াইটার দিকে পুলিশের একটি দল তার বাড়িতে উপস্থিত হয় এবং তাকে গ্রেপ্তার করে নিয়ে যায়।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, শৈলকুপায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের একটি মিছিলকে কেন্দ্র করে একটি মামলা দায়ের করা হয়েছিল। ওই মামলায় নায়েব আলী জোয়ার্দারের নাম থাকায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্লা বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, নাশকতার মামলায় গ্রেপ্তার করার পর তাকে আদালতে পাঠানো হয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin

Recent Posts

অক্টোবরে চালু হবে দেশের পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল

খুলনা, বরিশাল, রংপুর, রাজশাহী ও কুমিল্লায় ২০০ শয্যাবিশিষ্ট পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল আগামী অক্টোবর মাসে…

1 minute ago

গণতান্ত্রিক রাজনীতির মূল কারিগর খালেদা জিয়া: মির্জা ফখরুল

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিলে মির্জা ফখরুল…

2 minutes ago

ভুল পরিচয়ে কারাভোগ করা সোনা মিয়া কক্সবাজার কারাগার থেকে মুক্ত

ভুল পরিচয়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হিসেবে কারাভোগ করা সোনা মিয়াকে কক্সবাজার জেলা কারাগার থেকে মুক্তি দেওয়া…

3 minutes ago

দেশের বাজারে স্বর্ণের দাম কমাল বাজুস

টানা তিন দফা দাম বাড়ার পর দেশের বাজারে স্বর্ণের দাম কমিয়ে নতুন দর নির্ধারণ করেছে…

11 minutes ago

সিলেটে শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শুরু

সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের ৭টি দানবাক্সের টাকা গণনা শুরু হয়েছে। সরকার গঠিত কমিটির তত্ত্বাবধানে…

24 minutes ago

মিরাজের ফিফটিতে ২০০ ছাড়াল বাংলাদেশের লিড, প্রথম ইনিংসে ৪০০ পার

মেহেদী হাসান মিরাজের অনবদ্য অর্ধশতকে ভর করে প্রথম ইনিংসে ৪০০ রানের মাইলফলক পার করেছে বাংলাদেশ।…

25 minutes ago

This website uses cookies.