
বাংলা সাহিত্যের অন্যতম প্রধান স্তম্ভ ও আধুনিক কথাসাহিত্যিক সৈয়দ ওয়ালীউল্লাহর জন্মবার্ষিকী আজ। ১৯২২ সালের ১৫ আগস্ট বন্দরনগরী চট্টগ্রামের ষোলশহর এলাকায় জন্মগ্রহণ করেন ক্ষণজন্মা এই লেখক। কল্লোল যুগের ধারাবাহিকতায় সাহিত্যে তাঁর আবির্ভাব ঘটলেও তিনি বাংলা উপন্যাসে ইউরোপীয় আধুনিকতার সফল প্রয়োগ ঘটিয়েছিলেন।
সৈয়দ ওয়ালীউল্লাহর কালজয়ী সৃষ্টির মধ্যে রয়েছে ‘লালসালু’, ‘চাঁদের অমাবস্যা’ এবং ‘কাঁদো নদী কাঁদো’র মতো বিখ্যাত উপন্যাস। এছাড়া ছোটগল্পেও তিনি অনন্য প্রতিভার স্বাক্ষর রেখেছেন। তাঁর উল্লেখযোগ্য গল্পগ্রন্থের মধ্যে রয়েছে ‘নয়নচারা’ এবং ‘দুই তীর ও অন্যান্য গল্প’।
বাংলা কথাসাহিত্যের এই মহান রূপকার ১৯৭১ সালের ১০ অক্টোবর ফ্রান্সের প্যারিসে শেষনিঃশ্বাস ত্যাগ করেন। মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে চিকিৎসাধীন অবস্থায় মারা যান খ্যাতিমান এই কথাশিল্পী।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২