
সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার পাইকোশা লাহিড়ী গ্রামে কাপড় ব্যবসায়ী নুরুল হকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় রোকন (৫০) নামে এক কুখ্যাত ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত রোকন একই উপজেলার বাগবাড়ী গ্রামের আবুল হোসেনের ছেলে।
কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাশমত আলী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গত মঙ্গলবার (১১ আগস্ট) গভীর রাতে ব্যবসায়ী নুরুল হক যখন ব্যবসার কাজে মোকামে ছিলেন, সেই সুযোগে মুখোশধারী ডাকাত দল তার বাড়িতে হানা দেয়। ডাকাতরা গৃহবধু শরীফা খাতুনকে বেঁধে রেখে নগদ ৩০ হাজার টাকা, ৪ ভরি স্বর্ণালংকারসহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায়। ডাকাতরা চলে যাওয়ার পর ভুক্তভোগী গৃহবধূর চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে তাকে উদ্ধার করেন।
এ ঘটনায় কামারখন্দ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতুর দিকনির্দেশনায় তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে তদন্ত শুরু করে পুলিশ। তদন্তের এক পর্যায়ে গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে কড্ডার মোড় এলাকা থেকে রোকনকে গ্রেফতার করা হয়।
অভিযানের সময় তার কাছ থেকে স্বর্ণ বিক্রয়লব্ধ নগদ ৮০ হাজার টাকা, দুটি সোনালি রঙের বালা, বিশেষভাবে তৈরি স্লাই রেঞ্জ, কসটেপ এবং নাইলনের রশি উদ্ধার করা হয়েছে। ওসি হাশমত আলী আরও জানান, রোকনের বিরুদ্ধে ডাকাতি, চুরি, দস্যুতা ও অস্ত্র আইনে মোট ৯টি মামলা রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২