
রংপুরে কবিতা প্রেমীদের অংশগ্রহণে মুখরিত হয়ে উঠেছিল ‘প্রিয় পদাবলী’ শীর্ষক একটি বিশেষ কবিতা আয়োজন। কতিপয় কবিতা কর্মী সংগঠনের উদ্যোগে স্থানীয় পাবলিক লাইব্রেরি হলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। বৃহস্পতিবার আয়োজিত এই অনুষ্ঠানে কবিতা পাঠ, ছড়া আবৃত্তি, সাহিত্য আলোচনা এবং সংগীত পরিবেশনার মাধ্যমে এক প্রাণবন্ত পরিবেশ তৈরি হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের উপদেষ্টা ও অঞ্জলিকা সাহিত্য পত্রের সম্পাদক বিশিষ্ট কবি দিলরুবা শাহাদত। আয়োজনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি তৌহিদা খাতুন, লেখক আজহারুল ইসলাম আল আজাদ, জেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার ও কবি মোহাম্মদ আনোয়োরুল ইসলাম, রংপুর সাহিত্য একাডেমীর সভাপতি কবি হাই হাফিজ এবং রংপুর সাহিত্য সংস্কৃতি পরিষদের সাধারণ সম্পাদক মো. মামুনুর রশিদ।
অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল স্বরচিত কবিতা ও ছড়া পাঠ এবং আবৃত্তি পর্ব, যেখানে অংশ নেন বাদল রহমান, নাহিদা ইয়াসমিন, এস এম শহিদুল আলম, ধ্রুবক রাজ, শাহ আলম, জাহিদ হোসেন, তাপস মাহমুদ, নুসরাত উপমা, দিনাজী সিরাজ, হায়াত মাহমুদ মানিক, মমিনুল পথিক, মো. আব্দুল কুদ্দুস, মেহজাবিন মিষ্টি, কামরুন লায়লা জেসি, মোহাম্মদ জাহাঙ্গীর আলম বুলেট, মোহাম্মদ নূর হোসেন, হাফিজ রেদওয়ান, সেলিনা সাত্তার শেলী, জরিফা সুলতানা, সামিউল হাসান লিটন, ইরশাদ জামিল, জিন্নাতুন নাহার, রুমানা শারমিন, সাঈদ খান, জাকির হোসেন সুজন, শরীফ সুমন, জেনিফার এলি, সৈয়দা কামরুন নাহার লিপি, তৌফিক এলাহী এবং মাসুম মোরশেদসহ আরও অনেকে।
কবিতা পাঠের ফাঁকে ফাঁকে সংগীত পরিবেশন করেন রওশনারা সোহেলী এবং নাইমা নিমো। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কতিপয় কবিতা কর্মী সংগঠনের আহ্বায়ক মাহবুবুল ইসলাম।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২