
রাজধানীর ভাটারা এলাকার বসুন্ধরা আবাসিক এলাকায় একটি গোপন বৈঠক থেকে আওয়ামী লীগ ও এর বিভিন্ন সহযোগী সংগঠনের ৫০ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার দিনগত রাতে ওই এলাকার একটি বাসা থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে নিশ্চিত করেছেন ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম।
পুলিশ জানায়, বসুন্ধরা আবাসিক এলাকার এম ব্লকের ২৮ নম্বর রোডের ২১৭৩ নম্বর বাসার দ্বিতীয় তলার বি-২ ফ্ল্যাটে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, যুবলীগ ও যুব মহিলা লীগসহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা জড়ো হয়েছিলেন। সেখানে তারা আগামী ১৫ আগস্ট শোক দিবস পালন করার প্রস্তুতি নিয়ে একটি গোপন বৈঠক করছিলেন। এমন খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
অভিযান চলাকালে বৈঠকস্থল থেকে বেশ কিছু ব্যানার ও বিভিন্ন স্লোগানসংবলিত প্ল্যাকার্ড জব্দ করা হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২