
মানিকগঞ্জ জেলা পুলিশের ট্রাফিক বিভাগে কর্মরত এ্যাসিস্ট্যান্ট টাউন সাব-ইন্সপেক্টর (এটিএসআই) মো. শাহাদাত হোসেনকে বিশেষ পুরস্কারে ভূষিত করা হয়েছে। ত্রুটিপূর্ণ যানবাহন শনাক্তকরণ এবং তা আটকের মতো গুরুত্বপূর্ণ কার্যক্রমে বিশেষ অবদান রাখায় তিনি এই স্বীকৃতি পেলেন। এটি নিয়ে মানিকগঞ্জ জেলায় সপ্তমবারের মতো বিশেষ সম্মাননা পেলেন তিনি।
বৃহস্পতিবার সকালে মানিকগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত জুলাই-২০২৬ মাসের নিয়মিত অপরাধ পর্যালোচনা সভায় তার হাতে এই পুরস্কার তুলে দেওয়া হয়।
পুরস্কার গ্রহণের পর এটিএসআই মো. শাহাদাত হোসেন কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, মানিকগঞ্জ শহরের যানজট নিরসন, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং ত্রুটিপূর্ণ যানবাহনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণে তিনি ভবিষ্যতেও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে চান। এছাড়া সড়ক শৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে তিনি মানিকগঞ্জবাসীর সার্বিক সহযোগিতা কামনা করেছেন।
এ সময় তিনি এই অর্জনের পেছনে মানিকগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম (বিপিএম), অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. আব্দুল্লাহ আল মাসুম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. আব্দুল্লাহ আল মামুন, ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) আব্দুল হামিদ খান এবং ট্রাফিক ইউনিটের সকল সার্জেন্ট, টিএসআই, এটিএসআই ও সহকর্মীদের সহযোগিতার কথা উল্লেখ করে তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২