
ঝিনাইদহের মহেশপুর উপজেলায় পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীকে (১২) যৌন হয়রানি ও শ্লীলতাহানির অভিযোগে রফিকুল ইসলাম রুবেল (৪৫) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। গত বুধবার রাতে মহেশপুর থানা-পুলিশ বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। আটককৃত রফিকুল ইসলাম উপজেলার মান্দারবাড়িয়া ইউনিয়নের হুদা শ্রীরামপুর গ্রামের রমজান আলীর ছেলে।
অভিযোগ সূত্রে জানা যায়, গত মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ওই শিশু স্থানীয় একটি মুদি দোকান থেকে বাড়ি ফিরছিল। পথে রফিকুল ইসলাম তাকে একা পেয়ে যৌন হয়রানি করেন। শিশুটির চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্ত ব্যক্তি দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এ ঘটনার প্রেক্ষিতে ভুক্তভোগী শিশুটির চাচা সুজন হোসেন বাদী হয়ে মহেশপুর থানায় একটি লিখিত এজাহার দায়ের করেছেন।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২