
লক্ষ্মীপুর পৌরসভার শাহপুর এলাকায় বাসা পরিবর্তন নিয়ে বিরোধের জেরে এক অন্তঃসত্ত্বা গৃহবধূ ও বিএনপি পরিবারের সদস্যদের ওপর হামলার ঘটনা ঘটেছে। স্থানীয় বিএনপি নেতা আবু সাইদ ও তার ছেলে ছাত্রদল নেতা শাহাদাত জুবায়েরসহ কয়েকজনের বিরুদ্ধে এই হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে নাজমুন নাহার পুষ্পা বাদী হয়ে আবু সাইদ ও শাহাদাত জুবায়েরসহ সাতজনকে আসামি করে আদালতে মামলা দায়ের করেছেন। এছাড়া ঘটনার সুষ্ঠু বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবারটি।
বৃহস্পতিবার দুপুরে লক্ষ্মীপুর শহরের একটি চাইনিজ রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা ঘটনার বিস্তারিত তুলে ধরেন। তারা জানান, শাহপুর এলাকায় ভাড়া বাসা পরিবর্তন করার বিষয়টি বাড়ির মালিক পান্নাকে আগেই জানানো হয়েছিল। কিন্তু গত ৩০ জুলাই হঠাৎ বাড়ির মালিক বাসায় এসে চিল্লাচিল্লি শুরু করেন এবং একপর্যায়ে হাতাহাতি হয়। অভিযোগ রয়েছে, এ সময় বিএনপি নেতা আবু সাইদ ও তার ছেলে ছাত্রদল নেতা শাহাদাত জুবায়েরসহ কয়েকজন জোরপূর্বক বাসায় ঢুকে অতর্কিত হামলা চালান। হামলার একপর্যায়ে আবু সাইদ অন্তঃসত্ত্বা ঋতি আক্তারকে মারধর করেন।
মারধরের কারণে ঋতি আক্তার গুরুতর অসুস্থ হয়ে পড়লে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তার শারীরিক অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য দ্রুত ঢাকায় নিয়ে যাওয়ার পরামর্শ দেন।
ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে আরও অভিযোগ করা হয়, অসুস্থ ঋতি আক্তারকে ঢাকায় নেওয়ার প্রস্তুতি চলাকালে তার স্বামী যুবদল নেতা সাব্বির হোসেন মোহন প্রয়োজনীয় জামাকাপড় নিতে বাড়িতে যান। সে সময় পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায় এবং কোনো মামলা বা অভিযোগ ছাড়াই প্রায় ১১ ঘণ্টা আটকে রাখে। বিনা কারণে এভাবে দীর্ঘ সময় থানায় আটকে রাখার ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন মোহন।
সংবাদ সম্মেলনে সাব্বির হোসেন মোহন বলেন, "আমার পরিবারের ওপর এমন নৃশংস হামলার পরও কোনো মামলা বা অভিযোগ ছাড়া আমাকে কেন দীর্ঘ সময় আটক করে রাখা হলো, আমি এর সুষ্ঠু বিচার চাই।" এই ঘটনার প্রতিকার চেয়ে তিনি লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহেদ ফারবেজের বিরুদ্ধে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি বরাবর একটি লিখিত অভিযোগও দায়ের করেছেন। ভুক্তভোগী পরিবারটি অবিলম্বে হামলাকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ এবং পুলিশ কর্তৃক তাকে বেআইনিভাবে আটকে রাখার ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছে।
লক্ষ্মীপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের শাহপুর এলাকায় অন্তঃসত্ত্বা এক গৃহবধূকে ও বিএনপব পরিবারের সদস্যদের ওপর হামলার অভিযোগ উঠেছে বিএনপি নেতা আবু সাইদ ও তার ছেলে ছাত্রদল নেতা শাহাদাত জুবায়েরসহ কয়েকজনের বিরুদ্ধে। এ ঘটনায় নাজমুন নাহার পুষ্পা বাদী হয়ে আবু সাইদ, শাহাদাত জুবায়ের সহ সাতজনের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন। একই ঘটনা
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২