Header Premium (728×90)

প্রেসিডেন্ট নির্বাচনে মির্জা ফখরুলের মনোনয়নপত্র জমা দিল বিএনপি

আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষে মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরে নির্বাচন কমিশনে (ইসি) দলের স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান এই মনোনয়নপত্র দাখিল করেন।

এর আগে দুপুর আড়াইটার দিকে বিএনপির একটি প্রতিনিধি দল মনোনয়নপত্র নিয়ে নির্বাচন কমিশন ভবনে উপস্থিত হয়। প্রতিনিধি দলে ড. আব্দুল মঈন খান ছাড়াও ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, চিফ হুইপ নূরুল ইসলাম মনি, শহীদ উদ্দিন চৌধুরী ও হাবিব উন নবী খান সোহেল।

মির্জা ফখরুলের এই মনোনয়নপত্রে প্রস্তাবক হিসেবে স্বাক্ষর করেছেন ড. আব্দুল মঈন খান এবং সমর্থক হয়েছেন গয়েশ্বর চন্দ্র রায়। মনোনয়নপত্র গ্রহণের সময় প্রধান নির্বাচন কমিশনারের পাশাপাশি নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদও সেখানে উপস্থিত ছিলেন।

ঘোষিত তফসিল অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার নির্ধারিত সময়। এর আগে দলের জাতীয় স্থায়ী কমিটি প্রেসিডেন্ট পদে প্রার্থী মনোনয়নের চূড়ান্ত দায়িত্ব বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ওপর অর্পণ করেছিল। দীর্ঘ আলোচনা শেষে একাধিক নামের মধ্য থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দলীয় প্রার্থী হিসেবে চূড়ান্ত করা হয়।

তফসিল অনুযায়ী, আগামী ১৬ আগস্ট দাখিলকৃত মনোনয়নপত্রগুলো যাচাই-বাছাই করা হবে। ১৮ আগস্ট প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন নির্ধারণ করা হয়েছে। এরপর আগামী ২০ আগস্ট জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin

Recent Posts

জনবল সংকটে ধুঁকছে বার আউলিয়া হাইওয়ে থানা, ভরসা এক সার্জেন্ট

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড-কুমিরা অংশে সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করতে হিমশিম খাচ্ছে বার আউলিয়া হাইওয়ে থানা। বর্তমানে…

1 minute ago

বিশ্বে প্রতি আটটি ক্যান্সারের একটি সংক্রমণের কারণে হচ্ছে

নতুন এক গবেষণায় দেখা গেছে, বিশ্বজুড়ে প্রতি আটটি ক্যান্সারের একটির পেছনে দায়ী সংক্রমণ। এর মধ্যে…

4 minutes ago

সাভারে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল প্রথম আলো ও শিখো

সাভারের ফ্যান্টাসি কিংডমে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত সংবর্ধনা উৎসবে মেতেছে…

12 minutes ago

মিয়ানমারের রাখাইনে জান্তার বিমান হামলা, নিহত ৪৯

মিয়ানমারের রাখাইন রাজ্যের কিয়াউকতাও শহরের এক জনাকীর্ণ বাজারে জান্তার বিমান বাহিনীর হামলায় অন্তত ৪৯ জন…

31 minutes ago

কিশোর গ্যাং ও মাদক ব্যবসায়ীদের দমনে বড় অভিযানের ভাবনা

কিশোর গ্যাং, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দমনে নতুন করে বড় ধরনের অভিযানের বিষয়টি নিয়ে আলোচনা…

37 minutes ago

হার্টের সুস্থতায় সচেতনতা ও জীবনযাত্রায় পরিবর্তনের বিকল্প নেই

বিশ্বব্যাপী অসংক্রামক ব্যাধি হিসেবে হৃদরোগ মৃত্যুর প্রধান কারণ। বাংলাদেশেও হৃদরোগের ঝুঁকি বাড়ছে। হার্ট সুস্থ রাখতে…

42 minutes ago

This website uses cookies.