
নিজের সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ সরকারি ঘোষণা সাধারণ মানুষের কাছে প্রকাশের আগেই অর্থের বিনিময়ে দেখার সুযোগ করে দেওয়ার অভিযোগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে মামলা করা হয়েছে। বুধবার (১২ আগস্ট) ম্যানহাটনের মার্কিন জেলা আদালতে এই মামলাটি দায়ের করা হয়।
মামলাটি যৌথভাবে করেছে সংবাদ সংস্থা দ্য ইন্টারসেপ্ট মিডিয়া এবং অলাভজনক সংগঠন ফ্রিডম অব দ্য প্রেস অ্যাসোসিয়েশন। মামলায় অভিযোগ আনা হয়েছে, ট্রুথ সোশ্যালে ডোনাল্ড ট্রাম্পের করা পোস্টগুলো প্রায়ই আর্থিক বাজারে বড় ধরনের প্রভাব ফেলে। এই সুযোগকে কাজে লাগিয়ে ট্রাম্প সরকারি গুরুত্বপূর্ণ তথ্য থেকে ব্যক্তিগতভাবে আর্থিকভাবে লাভবান হওয়ার একটি বিতর্কিত ব্যবস্থা তৈরি করেছেন।
অভিযোগে আরও বলা হয়, যেসব ব্যক্তি বা প্রতিষ্ঠান মোটা অঙ্কের অর্থ দিতে সক্ষম, তাদের কাছে বাজারে প্রভাব ফেলতে পারে—এমন সরকারি তথ্য সাধারণ মানুষের আগে পৌঁছে দেওয়ার সুযোগ তৈরি করা হচ্ছে। এর মাধ্যমে ট্রাম্প তার মালিকানাধীন প্ল্যাটফর্মটিতে সাধারণের কাছে প্রকাশের আগেই সরকারি ঘোষণাগুলো দেখার সুযোগ দিতে প্রতি মাসে সর্বোচ্চ ১ লাখ ডলার পর্যন্ত অর্থ নিচ্ছেন বলে মামলায় দাবি করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২