হামের টিকাদান কর্মসূচিতে সারাদেশে প্রথম স্থান অর্জন করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। বুধবার ডিএনসিসির নগরভবনের মিলনায়তনে ইউনিসেফের আয়োজনে একটি রিভিউ ওয়ার্কশপের উদ্বোধনকালে এ তথ্য জানান ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টন। এই অর্জনের ধারাবাহিকতায় আগামী সপ্তাহ থেকেই নগরীতে কলেরা টিকাদান কার্যক্রম শুরু করা হবে বলে তিনি ঘোষণা করেন।
প্রশাসক বলেন, প্রধানমন্ত্রী একজন মানবিক মানুষ যিনি দেশের উন্নয়নে নিরলস কাজ করছেন। তার কর্মী হিসেবে ডিএনসিসি দেশ গঠনে ধারাবাহিকভাবে সহযোগিতা অব্যাহত রাখবে। তিনি আরও জানান, যেভাবে হামের টিকার মাধ্যমে শিশুদের সুরক্ষা দেওয়া হয়েছে, একইভাবে জরায়ু ক্যান্সারের টিকা প্রদানের মাধ্যমে নারী সমাজকে নিরাপদ করা হবে।
নগরবাসীকে পরিষ্কার-পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর শহর গড়তে সহায়তা করার আহ্বান জানিয়ে প্রশাসক বলেন, নাগরিকদের সুস্বাস্থ্য নিশ্চিত করতে ইপিআইসহ বিভিন্ন জনস্বাস্থ্য কার্যক্রমে ডিএনসিসি সবসময় পাশে রয়েছে। বর্জ্য অপসারণের বিষয়ে তিনি জানান, শহরের কোথাও ময়লা জমা থাকলে নগরবাসী জানালে ডিএনসিসির কুইক রেসপন্স টিম ২৪ ঘণ্টার মধ্যে তা পরিষ্কার করবে। নাগরিকদের দেওয়া তথ্যের ভিত্তিতে ইতিমধ্যে অনেক এলাকার বর্জ্য অপসারণ করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই কর্মশালায় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক হাসানুল মাহমুদ, ইউনিসেফ বাংলাদেশের স্বাস্থ্য কর্মকর্তা রিয়াদ মাহমুদসহ ডিএনসিসির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
দেশের প্রশাসনের শীর্ষ পর্যায়ের ১১ জন সচিব বর্তমানে কোনো দাপ্তরিক দায়িত্ব ছাড়াই জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত…
লক্ষ্মীপুর জেলার ছয় থানায় একযোগে কিশোর গ্যাংবিরোধী অভিযান চালিয়েছে জেলা পুলিশ। পাঁচ ঘণ্টার এ অভিযানে…
সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান সরকারি সফরে ওয়াশিংটন ডিসিতে পৌঁছেছেন। সফরকালে তিনি মার্কিন…
গাজীপুরে আদালতে হাজিরা দিয়ে ফেরার পথে বাথরুমে যাওয়ার কথা বলে পুলিশের হেফাজত থেকে পালিয়ে গেছেন…
লালমনিরহাটের পাটগ্রামের বুড়িমারী ঘন্টিবাজার এলাকায় ট্রাক ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত ও অন্তত…
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শাহবাগ থানা পুলিশের মাদকবিরোধী অভিযান চলাকালে সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার…
This website uses cookies.