Header Premium (728×90)

‘র’ প্রধানের ঢাকা সফর নিয়ে জল্পনার অবকাশ নেই: ডা. জাহেদ উর রহমান

ভারতের গোয়েন্দা সংস্থা ‘র’ (রিসার্চ অ্যান্ড অ্যান্ড অ্যানালাইসিস উইং)-এর প্রধান পরাগ জৈনের বাংলাদেশ সফর নিয়ে জল্পনা-কল্পনার কোনো অবকাশ নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজিবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। মঙ্গলবার সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি সংক্রান্ত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।

ডা. জাহেদ উর রহমান বলেন, ‘র’ প্রধান মূলত চীন থেকে সরাসরি ঢাকায় এসেছেন। এটি তার এক ধরনের নিয়মিত সফর, যেখানে তিনি আমাদের কাউন্টার পার্টের সঙ্গে বৈঠক করেছেন। এই সফর নিয়ে বাড়তি জল্পনার কিছু নেই এবং পরবর্তীতে সরকারের পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক বক্তব্য বা স্টেটমেন্ট দেওয়া হতে পারে।

সফরটির আকস্মিকতা নিয়ে প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রীর উপদেষ্টা জানান, বিষয়টিকে এত বড় করে দেখার কিছু নেই। আমাদের গোয়েন্দা প্রধানও এর আগে ভারত সফর করে এসেছেন। ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর একটি বক্তব্য স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, প্রতিবেশী রাষ্ট্রকে কখনো পরিবর্তন করা যায় না। পররাষ্ট্রনীতির মূল কথাই হলো—বন্ধু পরিবর্তন করা সম্ভব হলেও প্রতিবেশী বদলানো যায় না।

উল্লেখ্য, ভারতের গোয়েন্দা সংস্থা ‘র’-এর প্রধান পরাগ জৈন সম্প্রতি ঢাকা সফর শেষ করে ফিরে গেছেন। সফরকালে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামসুল ইসলামের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হন। এছাড়া স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গেও তার বৈঠক অনুষ্ঠিত হয়।

কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, পরাগ জৈনের নেতৃত্বে চার সদস্যের একটি প্রতিনিধি দল গত রোববার বিকেলে নয়াদিল্লি থেকে ঢাকায় পৌঁছায়। বাংলাদেশ সরকারের প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) আমন্ত্রণে তারা এই সরকারি সফরে আসেন। প্রতিনিধি দলের অন্যান্য সদস্যরা হলেন—অশ্বিন মুকুন্দ কোটনিস, রাহুল নেগি ও শৈবাল রায় চৌধুরী। পরাগ জৈন বর্তমানে ভারতের স্পেশাল প্রোটেকশন গ্রুপের (এসপিজি) সচিব হিসেবেও দায়িত্ব পালন করছেন। দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করার অংশ হিসেবে এই সফরের আয়োজন করা হয় এবং সোমবারই প্রতিনিধি দলটি ঢাকা ত্যাগ করে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin

Recent Posts

রাজশাহীতে হত্যা মামলায় পান দোকানিকে ফাঁসানোর অভিযোগ, পরিবারের সংবাদ সম্মেলন

রাজশাহীর ডিঙ্গাডোবায় মুদিদোকানি বারিউল ইসলাম হত্যা মামলায় পান দোকানি হানিফ আলী ও তার ভাইকে ফাঁসানোর…

2 hours ago

উয়েফার বিরুদ্ধে ‘অপপ্রচার ও হয়রানির’ অভিযোগ আনল ফিফা

বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা ও ইউরোপিয়ান ফুটবল ফেডারেশন উয়েফার মধ্যকার দ্বন্দ্ব গড়িয়েছে আদালত পর্যন্ত।…

3 hours ago

ক্যালিফোর্নিয়ার সরকারি ছুটির তালিকায় যুক্ত হলো দুই ঈদ

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সরকারি ছুটির তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে ঈদুল ফিতর ও ঈদুল আজহা। গভর্নর গ্যাভিন…

3 hours ago

মনপুরায় ১০০ ইয়াবাসহ দুই যুবক আটক

ভোলার মনপুরা উপজেলায় ১০০ ইয়াবা উদ্ধারসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার ভোরে রামনেওয়াজ লঞ্চঘাট…

3 hours ago

রণবীরের জন্মদিনে আলিয়ার বিশেষ পোস্ট, নেটদুনিয়ায় মুগ্ধতা

বলিউড তারকা রণবীর কাপুরের জন্মদিনে আলিয়া ভাট শেয়ার করলেন তাদের একান্ত ভালোবাসার মুহূর্তের ছবি, যা…

3 hours ago

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ৬ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে দাখিল করা মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ৬ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন…

3 hours ago

This website uses cookies.