
সৌদি আরবের রাজধানী রিয়াদের মুসা সানিয়া এলাকায় একটি সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ১৬ জন বাংলাদেশি শ্রমিক প্রাণ হারিয়েছেন। স্থানীয় সময় রোববার (৯ আগস্ট) দুপুরে এই দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, ওই কারখানায় মোট ১৭ জন বাংলাদেশি শ্রমিক কর্মরত ছিলেন। এদের মধ্যে ১৬ জন আগুনে দগ্ধ হয়ে কিংবা ধোঁয়ায় শ্বাসরোধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। তবে হাবিবুর রহমান নামে এক শ্রমিক অগ্নিকাণ্ডের সময় সেলুনে শেভ করতে যাওয়ায় তিনি প্রাণে বেঁচে যান।
দুপুরে আগুন লাগার পর ফায়ার সার্ভিস ও প্রশাসনের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন। দীর্ঘ প্রচেষ্টার পর রাত ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এরপর রাত ১১টার দিকে নিহতদের মরদেহ উদ্ধার করে কিং সৌদ হাসপাতালের মর্গে স্থানান্তর করা হয়। মরদেহ হস্তান্তরের সময় বাংলাদেশ দূতাবাসের লেবার কাউন্সিলরসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা সেখানে উপস্থিত ছিলেন।
এই মর্মান্তিক ঘটনায় রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এক বিজ্ঞপ্তিতে গভীর শোক প্রকাশ করেছে। দূতাবাস জানিয়েছে, খবর পাওয়ার পরপরই তাদের একটি প্রতিনিধি দল ঘটনাস্থলে পৌঁছে তথ্য সংগ্রহ শুরু করে। নিহতদের পরিচয় নিশ্চিত করা, আইনি প্রক্রিয়া সম্পন্ন করা এবং ক্ষতিগ্রস্তদের সার্বিক সহায়তায় সরকারের উচ্চপর্যায়ের নির্দেশনায় দূতাবাস প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করছে।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২